1. admin@haworbarta.com : admin :
নাগরিক তথ্য অধিকার ফোরাম শান্তিগঞ্জের দায়িত্বে আবু সঈদ- মামুন - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

নাগরিক তথ্য অধিকার ফোরাম শান্তিগঞ্জের দায়িত্বে আবু সঈদ- মামুন

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

শহীদুল ইসলাম রেদুয়ান : নাগরিক তথ্য অধিকার ফোরাম শান্তিগঞ্জ উপজেলা কমিটি অনুমোদন করা হয়েছে। কমিটিতে সংবাদকর্মী মোঃ আবু সঈদকে সভাপতি ও মামুন আহমেদকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

গত শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ ঘটিকায় সংগঠনের সভাপতি মোঃ মুজাহিদুল ইসলাম মজনু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে সুনামগঞ্জ জেলা কমিটি আনুষ্ঠানিকভাবে এ অনুমোদন দেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি মোঃ নজরুল ইসলাম, সহ-সভাপতি শেখ মোঃ ফয়জুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম রেদুয়ান,সাংগঠনিক সম্পাদক শৈলেন সূত্রধর,দপ্তর সম্পাদক মোঃ আব্দুস শহীদ, আইন ও অধিকার (RTI) বিষয়ক সম্পাদক মোঃ আজমল হোসেন,অর্থ সম্পাদক মোঃ ফখরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রেজাউল করিম, প্রশিক্ষণ ও সচেতনতা সম্পাদক দুলন রানী তালুকদার,তথ্য সম্পাদক আব্দুল ইসলাম মিলন, কার্যনির্বাহী সদস্য মোঃ তাজুদ আলী, দীলিপ কুমার দাস ও মাহাজ আহমদ সোহান।

তথ্য অধিকার আইন ২০০৯-এর সঠিক বাস্তবায়ন, জনগণের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিতকরণ এবং দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে চলা সংগঠন “নাগরিক তথ্য অধিকার ফোরাম”-এর সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলার ১২টি উপজেলার পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয়েছে।

নবগঠিত উপজেলা কমিটিগুলোর প্রধান দায়িত্ব হবে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষকে তথ্য অধিকার আইনের ব্যবহার সম্পর্কে সচেতন করা, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরে তথ্য প্রাপ্তিতে নাগরিকদের সহায়তা প্রদান এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে স্থানীয় প্রশাসনের সাথে গঠনমূলক সহযোগিতা বজায় রাখা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca