

শহীদুল ইসলাম রেদুয়ান: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী গনিগঞ্জ বাজারে ব্যবসায়ী সমিতির উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন) “মাদক ব্যবসায়ীরা দেশ ও সমাজের শত্রু” এবং “মাদক ব্যবসায়ী যেখানে, প্রতিরোধ হবে সেখানে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে একটি সচেতনতামূলক র্যালি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়। পরবর্তী আলোচনা সভায় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে সমাজ থেকে মাদক নির্মূলে সম্মিলিত প্রতিরোধ, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সাধারণ জনগণকে একযোগে কাজ করার আহব্বান জানান।
গনিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কবির আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. নজরুল ইসলাম রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শান্তিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নোবেল সরকার।
এ সময় বাজার কমিটির সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ , অর্থ সম্পাদক মোস্তফা মিয়া, সহ-সম্পাদক মাওলানা নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দীন, প্রচার সম্পাদক মাওলানা হেলাল আহমেদ সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। সভায় বক্তারা গনিগঞ্জ বাজারকে মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সকলের সক্রিয় সহযোগিতা কামনা করেন।


সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর: আবু তাহের
বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

