1. admin@haworbarta.com : admin :
হোসেনপুর নবাগত জেলা প্রশাসকের সঙ্গে বিভিন্ন দপ্তর প্রধানদের মতবিনিময় সভা  - Haworbarta
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ চেয়ারম্যান নয়, সেবক হয়ে বোগলাবাজারবাসীর পাশে থাকতে চান আবুল হোসেন ➤ সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখের মালামাল আটক ➤ তাহিরপুরে শতাধিক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পবিত্র কোরআন বিতরণ ➤ জগন্নাথপুরে ‘ইমছা বিউটি’র গ্র্যান্ড ওপেনিং সম্পন্ন ➤ দিরাইয়ে ১২০০ শিক্ষার্থীর প্রাথমিক বৃত্তি পরীক্ষা ➤ ছাতকে হাসানাইন তাহফিজুল কুরআন মাদরাসার স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন ➤ সুনামগঞ্জ আইডিয়াল একাডেমিতে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ➤ জগন্নাথপুরে ইসলামিক সোসাইটির মেধাবৃত্তি পরিক্ষা সম্পন্ন ➤ শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সভাপতি সনজয়, সম্পাদক আনোয়ার ➤ ছাতকে হাওর বাঁচাও আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন

হোসেনপুর নবাগত জেলা প্রশাসকের সঙ্গে বিভিন্ন দপ্তর প্রধানদের মতবিনিময় সভা 

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ২০৮ বার পড়া হয়েছে

(কিশোরগঞ্জ)৷ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের হোসেনপুরের বিভিন্ন দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নার্সরিন ।

বৃহস্পতিবার( ৪ জুন) সকালে হোসেনপুর উপজেলা পরিষদ হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে তিনি হোসেনপুর থানা পরিদর্শন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,

“কিশোরগজের সকল উপজেলা সামগ্রিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবে। তবে এই কাজ সফল  করতে জনসম্পৃক্ততা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

 

 

সভায় উপজেলা নিবার্হী অফিসার কাজী নাজিদ ইভা শিক্ষা,চিকিৎসা,খেলাধুলা, শিশুপার্ক, যোগাযোগ ব্যবস্থা, নদীও খাল দখল পৌরসদরের ফুটপাত,দখলমুক্তকরণসহ বিভিন্ন সামাজিক সমস্যা ও উন্নয়ন বিষয়ক মতামত জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। অতিথিদের বক্তব্য লিপিবদ্ধ করে জেলা প্রশাসক সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের এসব বিষয় গুরুত্ব সহকারে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।

 

উক্তসভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহসী মাসনাদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোহসীন, উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা, তানভীন হাসান জিকু,

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোজাহিদুল কবির শিহাব,সমাজসেবা কর্মকর্তা মোঃ এহসানুল হক, যুব কর্মকর্তার তফাজ্জল হোসেন, মৎস্য অফিসার সাবিকুন নাহার,

, নারী উদ্যোগতা সামিয়া নাসরিন বিথী, উপজেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা পরিবার পরিকল্পনা আনজুমান ইসলাম প্রমুখসহ সাংবাদিক, সুশীল সমাজের লোক জন উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca