1. admin@haworbarta.com : admin :
বিশ্বম্ভরপুরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের নেতৃত্বে জিয়াউর-ছফির উদ্দিন - Haworbarta
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ সুনামগঞ্জ এলপিজি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন ➤ সুনামগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে ৫০ হাজার টাকা ছিনতাই ➤ সুনামগঞ্জে বাণিজ্য মেলার নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ➤ বিশ্বম্ভরপুরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের নেতৃত্বে জিয়াউর-ছফির উদ্দিন ➤ শান্তিগঞ্জে মাদকবিরোধী ঐক্য পরিষদের সঙ্গে ইউএনও-স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় ➤ শান্তিগঞ্জে আগাম ধান চাষে ১০দিন ব্যাপী কৃষি মেলা ➤ জগন্নাথপুরে ভূমি অপরাধ মামলায় প্রধান আসামি সাবেক মেম্বার  ইকবাল হোসেন সাজাদ জেলহাজতে- ➤ ছাতকের চরমহল্লায় ফ্রি চক্ষু ক্যাম্প, পরীক্ষা ৩৭০ রোগীর; অপারেশন ৪৬ জনের ➤ হোসেনপুরে মিথ্যা মামলা ও প্রতারণার মাধ্যমে মেয়েকে অন্যত্র বিয়ে দেওয়ার অভিযোগ, সংবাদ সম্মেলন ও বিক্ষোভ ➤ গনিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু অধিকার দিবস পালিত

বিশ্বম্ভরপুরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের নেতৃত্বে জিয়াউর-ছফির উদ্দিন

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

সভাপতি সার্জেন্ট মো. জিয়াউর রহমান ও সাধারণ সম্পাদক মো. ছফির উদ্দিন টিটু। 

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের উপজেলা শাখার দ্বিবার্ষিক প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে মো. জিয়াউর রহমানকে সভাপতি ও মো. ছফির উদ্দিন টিটুকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৩টায় বিশ্বম্ভরপুর অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা কমিটির আহ্বায়ক নুরুল আলম সাগরের সভাপতিত্বে এবং সার্জেন্ট জিয়াউর রহমানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির সহসভাপতি মো. ওবায়দুল মুন্সী ও সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলন।

সম্মেলনে বক্তারা বলেন, হাওরাঞ্চলের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ফসলরক্ষা বাঁধ নির্মাণসহ সরকারি উন্নয়ন প্রকল্পে অনিয়ম, দুর্নীতি, দীর্ঘসূত্রতা ও ঠিকাদারি সিন্ডিকেট প্রতিরোধ করতে হবে। হাওরের পর্যটন ব্যবস্থাপনায় সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ, গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন, প্রকৃত কৃষকদের প্রণোদনা প্রদান এবং দুর্গম এলাকায় স্বাস্থ্য ও শিক্ষাসেবার মান বাড়াতে হবে।

তারা আরও বলেন, নদীভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ, নদ-নদী ও খাল-বিল দখলমুক্ত করা, প্রকৃত জেলেদের মৎস্য আহরণের অধিকার নিশ্চিত করা এবং জলাশয় ইজারা প্রক্রিয়ায় অনিয়ম বন্ধ করা জরুরি। বিশ্বম্ভরপুর উপজেলায় হাওর উন্নয়নসংশ্লিষ্ট প্রকল্পগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে নির্ধারিত সময়ে বাস্তবায়নের দাবি জানান বক্তারা।

সম্মেলনে গঠিত কমিটির সহ-সভাপতি হয়েছেন বাহা উদ্দিন আহমেদ, হোসাইন আহমেদ, জিয়াউর রাহমান, মোবারক হোসেন, মিজানুর রহমান ও সুমন বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক নাদিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক খালেদ হোসেন ও নবেন্দু পুরকায়স্থ, অর্থ সম্পাদক তারেক তালুকদার, বাঁধ বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান ও ফয়সল আহমদ, দপ্তর সম্পাদক শামীম আহমেদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মিসবাউল হাসান রকি, শিক্ষা,স্বাস্থ্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আশরাফুল জাকেরীন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বদরুল ইসলাম, আইন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জোবায়ের রহমান, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক জিয়াউর হক, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান টিটু, নদী ও খনিজ সম্পদ বিষয়ক সম্পাদক সবুজ মিয়া, হাওর ও কৃষিবিষয়ক সম্পাদক তাম্মিম আরিফ, মিডিয়া ও যোগাযোগবিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম।

এছাড়া কমিটির নির্বাহী সদস্যরা হলেন আলমগীর হোসেন, শাকিল আহমেদ, এমদাদুল হক, হৃদয় তালুকদার, মকবুল হোসেন, ইমদাদুল হক ইয়াহিয়া, নাজমুন নুর শ্রেষ্ঠ, আজমান আহমেদ, ইসলাম উদ্দিন, ফয়জুন্নুর ও মাহবুবুর রহমান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca