বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চাঁদা দাবি ও হয়রানিমূলক মামলার অভিযোগ শরীফ উদ্দিনের, সুষ্ঠু তদন্তের দাবিএলজি এম্বাসেডর হলেন শ্যামনগরের হাবিবুল্লাহ মামুনহিজলা-মুলাদী সড়ক এখন মৃত্যুফাঁদ! কাদায় ডুবা ট্রাক, ফেরত গেলো শত যাত্রীর টিকেটনাসিরনগরে মাদক সেবনের অভিযোগে কবিরাজসহ ৯ জনের কারাদণ্ডসাংবাদিককে হেনস্তার অভিযোগ, গোলাপগঞ্জে ওসির সঙ্গে কর্মরত সাংবাদিকদের বৈঠকগোলাপগঞ্জে সিনিয়র সাংবাদিককে হেনস্তা-হুমকির অভিযোগ, থানায় জিডিযুব উদ্যোক্তা উন্নয়নে ব্র্যাক প্রকল্পের সমাপনী সভাছাতকে ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবকছাতকের চরমহল্লায় পিস এসোসিয়েশনের বৃক্ষরোপণ কর্মসূচি, অধ্যাপক সুমন আলমকে সংবর্ধনাফতেহপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন কামরাঙ্গী,ছাতকে হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হল হাডুডু

হারানো বস্তু পাওয়া গেলে কি করণীয় – মুফতি আল আমিন ইসলাম সরকার যুক্তিবাদী

হাওড় বার্তা ডেস্কঃ
  • প্রকাশ বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ১৮৮ বার পড়া হয়েছে

 

হারানো বস্তু পাওয়া গেলে কি করণীয়
মুফতি আল আমিন ইসলাম সরকার যুক্তিবাদী
————————————-

ইমাম আবু হানিফাসহ জমহুর ফোকাহার মতে, হারানো বস্তুটি যদি এমন হয় যা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে তা কুড়িয়ে নেওয়া উত্তম। আর নষ্ট না হওয়ার সম্ভাবনা থাকলে কুড়িয়ে নেওয়া মুবাহ। তবে সর্বাবস্থায় নিজের জন্য কুড়িয়ে নেওয়া হারাম।

হারানো বস্তু পাওয়া গেলে প্রচারকার্যের সময়কালঃ-

ইমাম আবু হানিফা (রাহ.)- থেকে এ ব্যাপারে তিনটি অভিমত পাওয়া যায়। যথা-

১. হারোনা বস্তুটির প্রচারকার্য এক বছর পর্যন্ত চালাতে হবে।

২. যদি হারানো বস্তুটি দশ দিরহামের চেয়ে কম হয়, তাহলে অল্প কিছুদিন প্রচার করলেই চলবে। আর যদি দশ দিরহামের চেয়ে বেশি হয়, তাহলে এক বছর পর্যন্ত প্রচার করতে হবে।

৩. হারানো বস্তুটি প্রচার কার্যের নির্দিষ্ট কোন সময়সীমা নেই। প্রচার করার পর মালিক পাওয়া গেলে উপযুক্ত প্রমাণ সাপেক্ষে তা মালিককে দিয়ে দিতে হবে। আর মালিক পাওয়া না গেলে মালিকের পক্ষ থেকে সদকা করে দিতে হবে।

হারানো বস্তু পেয়ে নিজে ব্যবহার করার বিধানঃ-

ইমাম আবু হানিফা (রাহ.), সুফিয়ান সাওরী (রাহ.) ও ইবনুল মোবারক (রাহ.)- এর মতে, হারারো বস্তু (সম্পদ) যে কুড়িয়ে এনেছে সে যদি দরিদ্র হয় তাহলে মালিকের সন্ধান পাওয়া না গেলে তার জন্য তা ব্যবহার ও তা দ্বারা উপকৃত হওয়া জায়েয। কিন্তু সে যদি দরিদ্র না হয় তাহলে তা ব্যবহার করা ও তা দ্বারা তার উপকৃত হওয়া জায়েয নেই। এই অবস্থায় তাকে তা মালিকের পক্ষ থেকে সদকা করে দিতে হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281