বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চাঁদা দাবি ও হয়রানিমূলক মামলার অভিযোগ শরীফ উদ্দিনের, সুষ্ঠু তদন্তের দাবিএলজি এম্বাসেডর হলেন শ্যামনগরের হাবিবুল্লাহ মামুনহিজলা-মুলাদী সড়ক এখন মৃত্যুফাঁদ! কাদায় ডুবা ট্রাক, ফেরত গেলো শত যাত্রীর টিকেটনাসিরনগরে মাদক সেবনের অভিযোগে কবিরাজসহ ৯ জনের কারাদণ্ডসাংবাদিককে হেনস্তার অভিযোগ, গোলাপগঞ্জে ওসির সঙ্গে কর্মরত সাংবাদিকদের বৈঠকগোলাপগঞ্জে সিনিয়র সাংবাদিককে হেনস্তা-হুমকির অভিযোগ, থানায় জিডিযুব উদ্যোক্তা উন্নয়নে ব্র্যাক প্রকল্পের সমাপনী সভাছাতকে ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবকছাতকের চরমহল্লায় পিস এসোসিয়েশনের বৃক্ষরোপণ কর্মসূচি, অধ্যাপক সুমন আলমকে সংবর্ধনাফতেহপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন কামরাঙ্গী,ছাতকে হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হল হাডুডু

বিশ্বনাথে লকডাউনে বেড়েছে মানুষের ভিড়-হাওড় বার্তা

মোঃ আবুল কাশেম
  • প্রকাশ রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ১০১ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি

কঠোর লকডাউনের চতুর্থ দিনে সিলেটের বিশ্বনাথ উপজেলার হাট-বাজারে বেড়েছে মানুষের উপস্থিতি। সড়কে বেড়েছে ব্যাটারিচালিত অটোরিকশা, টমটম ও সিএনজির চলাচল। মাস্কবিহীন ঘোরাফেরা করছেন অনেকেই।
লকডাউনের আওতামুক্ত নয়, খুলেছে এমন দোকানও।
কেউ কেউ মাস্কের পসরা সাজিয়ে আড়ালে করছেন অন্য ব্যবসা। গেল তিন দিন কঠোর লকডাউন পালনের পর চতুর্থ দিনে এসে ঘর ছেড়ে বাইরে বেরিয়েছেন অধিকাংশ মানুষ। অহেতুক ঘোরাফেরা করছেন রাস্তা-ঘাটে।
গত বৃহস্পতিবার থেকে কঠোর লকডাউন ঘোষণার পর আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় মানা হচ্ছিল স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা। বিধিনিষেধ অমান্যকারীদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেওয়া হয় মামলা-জরিমানা। লকডাউন বাস্তবায়নে মাঠে নামেন সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চন্দ্র দাস, সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান ও সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ফলে গেল তিন দিন লকডাউন মেনে চলেন সবাই।
সরেজমিন দেখা যায়, চতুর্থ দিনের শুরুতেই উপজেলা সদরসহ বিভিন্ন হাট-বাজারে বেড়েছে মানুষের উপস্থিতি। মাস্কবিহীন ঘোরাফেরা করতে দেখা যায় অনেককে। কেউ কেউ খুলছেন ব্যবসা-প্রতিষ্ঠান। কেবল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখলে সটকে পড়েন সব। তারা চলে গেলে পুনরায় স্বাভাবিকভাবেই ব্যস্ত হয়ে পড়ে অলিগলি ও চায়ের দোকান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চন্দ্র দাস জানান, বিষয়টি তিনি দেখছেন। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281