1. admin@haworbarta.com : admin :
- Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা

তানভীর আহমদ
  • প্রকাশ শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ৬৩ বার পড়া হয়েছে

জেলা শহরের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

 

–তাহিরপুর উপজেলা

 

তাহিরপুর ( সুনামগঞ্জ) প্রতিনিধি

 

পাহাড়ি ঢল ও টানা তিনদিনের বৃষ্টির পানিতে জেলা শহর সুনামগঞ্জের সাথে তাহিরপুরের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

 

শুক্রবার (১৩ আগস্ট) সকাল থেকে তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের উপজেলার আনোয়ারপুর সেতুর পূর্বপাশে প্রায় দেড়শত ফুট

এবং পাশ্ববর্তী বিশম্ভরপুর উপজেলার শক্তিয়ারখলায় তিনশত ফুট স্থানের ওপর

দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ফলে সরাসরি গণপরিবহণ চলাচল বন্ধ হয়ে পড়ে। ডুবন্ত সড়কের এই দুইটি স্থান সাবমার্জিবলভাবে তৈরী করা হয়েছে।

 

 

জানা যায়, তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের সমান্তরালভাবে আছে ভারতের মেঘালয় পাহাড়। সড়ক

থেকে মেঘালয়ে পাহাড়ের দুরত্ব হবে ৭ কিলোমিটার কোথায়ও আরো কম। টানা

কয়েকদিন বৃষ্টি হলেই ব্যাপকভাবে পাহাড়ি ঢল নামে। আর এ কারণে সড়কটির

বিভিন্ন স্থান ভেঙ্গে পড়ে। বিশেষ করে আনোয়ারপুর সেতুর পূর্বপাশের কিছু

অংশ এবং শক্তিয়ারখলার কিছু অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হতো প্রতি বছর। এ

কারণেই সড়কের এই দুইটি স্থান এমনভাবে নির্মাণ করা হয়েছে যাতে বৃষ্টিতে

অতিরিক্ত পাহাড়ি ঢল হলে পানি সড়কের এই দুইটি অংশের ওপর দিয়ে প্রবাহিত হতে

পারে।

 

 

 

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির বলেন, টানা বৃষ্টিতে

সৃষ্ট পাহাড়ি ঢলে এমন অবস্থা হয়েছে। বৃষ্টি না হলেই আজই পানি সরে যাবে বলে আশা করছি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca