1. admin@haworbarta.com : admin :
ধর্মপাশায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর উদ্বোধন - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

ধর্মপাশায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর উদ্বোধন

মহি উদ্দিন আরিফ
  • প্রকাশ বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৮৭ বার পড়া হয়েছে

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

১৯৭০ সালে দূর্গম হাওরে নির্বাচনী সফরে বের হয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই সফরে তিনি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার দুর্গম হাওর এলাকা সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নে আসেন।

রাজাপুরের তৎকালীন আওয়ামী লীগ নেতা মহারাজ মিয়ার এই বাড়িতে নোঙর করে বঙ্গবন্ধুকে বহনকারী লঞ্চ। বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত সেই স্থানটিকে স্মরণীয় করে রাখতে সেখানে উদ্বোধন করা হয়েছে ‘বঙ্গবন্ধু স্মৃতি’ জাদুঘর। বৃহস্পতিবার বিকালে স্মৃতি জাদুঘরের শুভ উদ্বোধন করেন, আওয়ামী

স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ। এ উপলক্ষে আয়োজিত সভায় স্বাগত বক্তব্য দেন, মহারাজ মিয়ার ছেলে ও সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান আমানুর রাজা চৌধুরী। সভায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক শাহ আব্দুল বারেক ছোটনের সভাপতিত্বে ও সদস্য সচিব তরিকুল ইসলাম পলাশের পরিচালনায় বক্তব্য দেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ, সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক আ ফ ম মাহবুবুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ অপু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজামেম্ল হোসেন রোকন, ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা প্রমুখ।

বঙ্গবন্ধু যেদিন রাজাপুর এসেছিলেন দিনটি ছিল ৯ অক্টোবর, শুক্রবার। তিনি মহারাজ মিয়া চৌধুরীর বাড়িতে বড় হাটি মসজিদে জুমার নামাজ আদায় করেন ও বাংলোতে বিশ্রাম নেন এবং দুপুরের খাবার গ্রহণ শেষে নির্বাচনী জনসভায় ভাষণ দেন। দুর্গম হাওর এলাকায় বঙ্গবন্ধুর এই আগমন এলাকাবাসীকে দারুণভাবে অনুপ্রাণিত করেছিল।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca