মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চিতলমারী থানা প্রেসক্লাব নতুন নেতৃত্বেশান্তিগঞ্জে কবরস্থানে ঝুলছিল আলাউদ্দিনের মরদেহ উদ্ধারজামালগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান, এসিল্যান্ডকে বিদায়হাছন রাজা সংস্কৃতি পরিষদের জেলা অভিষেক অনুষ্ঠিতগোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়নকল্পে এমপি এমরান আহমদের মতবিনিময়ছাতকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ১৫ জনের বিরুদ্ধে মামলাছাতকে অবৈধ বালু উত্তলন ও নদীর পাড় কাটার প্রতিবাদে মানববন্ধনমেয়াদ শেষের আগেই পদত্যাগ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনেরছাতকে বিএমএসএফের নেতৃত্বে মুশাহিদ-জাহাঙ্গীরশান্তিগঞ্জে ফারুক আহমদের অর্থায়নে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

নাসিরনগরে” জাতীয় পুষ্টি সপ্তাহ “- ২০২১ পালিত,,হাওড় বার্তা 

সুজিত কুমার চক্রবর্তী
  • প্রকাশ বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ১৩৬ বার পড়া হয়েছে

 

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় নাসিরনগর ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে” জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২১” পালিত হয়েছে।
আজ ২২ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে বড় পর্দায় স্বাস্থ্য বিভাগের সচিব লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালিক। ভার্চুয়ালে উদ্বোধন করার পর “খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথা ভাবুন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিস হালিমা খাতুনের সভাপতিত্বে “জাতীয় স্বাস্থ্য পুষ্টি সপ্তাহে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন,উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও সদস্য সচিব ডাঃ অভিজিৎ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, মুক্তিযোদ্ধা মোঃ সোহরাব মোল্লা, মুক্তিযোদ্ধা মোঃ রফিজ মিয়া,মুক্তিযোদ্ধা কালন চৌধুরী,হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেওয়ান আতিকুল রহমান আঁখি। তাছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স, স্বাস্থ্য সহকারী,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, এনজিও প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি ও বীর মুক্তিযোদ্ধাগণ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281