মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জে এনাম তালুকদার মেধাবৃত্তি সম্পন্ন।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:- শান্তিগঞ্জে বাতিঘর সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এনাম তালুকদার মেধাবৃত্তি ২০২২ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার বিকাল ৩ টায় উপজেলার দরগাপাশা ইউনিয়নের বুড়োমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বাতিঘর সমাজ কল্যাণ সংস্থার সিনিয়র সহ-সভাপতি আমিনুর রহমান সামাওদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছালিক আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোঃ আতাউর রহমান,দরগাপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ,আক্তাপাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ময়নুল হক, আমরিয়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু নছর মোহাম্মদ ইব্রাহিম,সহকারি শিক্ষক মাওলানা মিজানুর রহমান,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবাব মিয়া, পূর্ব বীরগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রোকন খাঁন হিমেল,স্বাগত বক্তব্য রাখেন সংস্থার যুগ্ন সাধারণ সম্পাদক মাওঃ আক্তার হোসেন সহ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বাতিঘর সমাজ কল্যাণ সংস্থার সদস্য সাহাজান মিয়া,এওর মিয়া, লেছন মিয়া,ইউপি সদস্য গোলাম কিবরিয়া সুজন, মাসিক আলী, সুহেনা বেগম,লোভা দাশ প্রমুখ।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ও দরগাপাশা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি ও সম্মাননা ক্রেষ্ট বিতরন করেন অতিথিবৃন্দ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656