1. admin@haworbarta.com : admin :
ধর্মপাশা উপজেলা জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় খেলোয়াড়দের সংবর্ধনা। - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

ধর্মপাশা উপজেলা জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় খেলোয়াড়দের সংবর্ধনা।

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ১৫৯ বার পড়া হয়েছে

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (বালক, অনুর্ধ্ব-১৭) জেলা পর্যায়ের প্রতিযোগিতায় ধর্মপাশা উপজেলা দল চ্যাম্পিয়ন হওয়ায় সংশ্লিষ্ট খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুর দেড়টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় গণমিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান।

উপজেলা পল্লী জীবিকায়ন কর্মকর্তা তৌহিদুল ইসলাম সোহাগের পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, ফুটবল দলের কোচ তরিকুল ইসলাম পলাশ, খেলোয়াড় সাইফুল ইসলাম।

পরে প্রত্যেক খেলোয়াড়ের হাতে উপহার হিসেবে নগদ অর্থ ও খেলার সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ। গত ২ জুন সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে ধর্মপাশা উপজেলা দল জগন্নাথপুর উপজেলা দলকে ১-০ গোলে হারিয়ে জেলা পর্যায়ে বিজয় লাভ করে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca