1. admin@haworbarta.com : admin :
খলা ডুবে, সড়কে শুকাচ্ছেন কৃষকের ধান - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

খলা ডুবে, সড়কে শুকাচ্ছেন কৃষকের ধান

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১৭৩ বার পড়া হয়েছে

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি: টানা বৈরী আবহাওয়া ও অকাল বন্যায় শাল্লা উপজেলার হাওরাঞ্চলে ধান শুকানোর খলাগুলো পানির নিচে তলিয়ে গেছে। এতে মাড়াই করা ধানে পচন ধরেছে এবং চারদিকে ছড়িয়ে পড়েছে দুর্গন্ধ। চরম দুর্ভোগে পড়েছেন কৃষকেরা।

এ অবস্থায় হাওরের সাবমারসিবল সড়কই এখন কৃষকদের ধান শুকানোর একমাত্র ভরসাস্থল হয়ে উঠেছে। গত তিনদিনের রোদে এসব সড়কজুড়ে দেখা গেছে শুকাতে দেওয়া ধানের সারি। কৃষকেরা জানান, দীর্ঘদিন বৃষ্টির কারণে ধানে অঙ্কুরোদগমের আশঙ্কায় অনেক ধান পানিতে ভিজিয়ে রাখতে হয়েছিল। এখন সেগুলো পাকা সড়কে শুকানো হচ্ছে।

ভান্ডাবিল হাওরের কৃষক সুরঞ্জিত দাস জানান, ১৮ কের জমির ধান কাটলেও খলা তলিয়ে যাওয়ায় দুশ্চিন্তায় ছিলেন। পরে বাড়ির পাশের সড়কে ধান শুকানোর সুযোগ পেয়েছেন। অপর কৃষক সাচ্চু মিয়া বলেন, ১০ কের জমির মধ্যে ৫ কের ধান পচে নষ্ট হয়ে গেছে। বাকি ধান পানির নিচ থেকে কেটে এনে সাবমারসিবল সড়কে শুকাতে হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা শুভজিৎ রায় বলেন, বন্যায় কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন অনিশ্চিত হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরিতে ইউনিয়ন পরিষদের সঙ্গে কৃষি বিভাগ কাজ করছে বলেও জানান তিনি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca