1. admin@haworbarta.com : admin :
সিলেট-সুনামগঞ্জে বন্যার আশঙ্কা! - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

সিলেট-সুনামগঞ্জে বন্যার আশঙ্কা!

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ১১৭ বার পড়া হয়েছে

ঘূর্ণিঝড় অশনির অগ্রভাগের প্রভাবে দেশের আকাশে বজ্র মেঘের সৃষ্টি হয়েছে। যে কারণে বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে ঝরছে বৃষ্টি। পূর্বাভাস বলছে, আরও অন্তত ৭২ ঘণ্টা এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

বৃষ্টির কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীগুলোতে পানির সমতল বাড়তে শুরু করেছে। ফলে সিলেট ও সুনামগঞ্জে অকস্মাৎ বন্যার সম্ভাবনা দেখা দিয়েছে।

বুধবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশের উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদ-নদীগুলোর পানির সমতল বাড়তে শুরু করেছে। আশঙ্কা করা হচ্ছে, আগামী ৭২ ঘণ্টায় সুরমা, কুশিয়ারা, ভোগাই-কংস, ধনু-বাউলাই, মনু, খোয়াই, গোমতী, তিতাস ও ফেনী নদীর পানির সমতল দ্রুত বেড়ে যেতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া বলেন, সাধারণত একটি ঘূর্ণিঝড় হওয়ার পরে দেশের উত্তর-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল এবং ভারতের আসাম (বরাক অববাহিকা), মেঘালয়, মিজোরাম ও ত্রিপুরা প্রদেশে ভারী বৃষ্টিপাত হয়। এবারও তেমন বৃষ্টিপাত হচ্ছে। যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে নদ-নদীর পানির সমতল বাড়বে এবং বন্যা হতে পারে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যদি বন্যা হয়, তাহলে সিলেট ও সুনামগঞ্জে কয়েকটি পয়েন্টে হতে পারে। ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মায় পানির সমতল স্থিতিশীল অবস্থায় আছে। আগামী ২৪ ঘণ্টা স্থিতিশীল থাকবে বলে মনে করা হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় ভারতের সিকিম, অরুণাচল, আসাম, মেঘালয় ও ত্রিপুরা অঞ্চলে উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মেঘালয়ের চেরাপুঞ্জি স্টেশনে ৬৪ দশমিক শূন্য মিলিমিটার, ত্রিপুরার আগরতলা স্টেশনে ৩৫ দশমিক শূন্য মিলিমিটার, সিকিমের গ্যাংটক স্টেশনে ৬২ দশমিক শূন্য মিলিমিটার ও আসামের শিলচর স্টেশনে ৩৪ দশমিক শূন্য মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, ঘূর্ণিঝড় অশনির অগ্রভাগের প্রভাবে সারা দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হচ্ছে। ১৪ মে পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে ১৩ তারিখের পরে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসবে। ১৪ মে পর্যন্ত বিচ্ছিন্নভাবে মাঝারি থেকে ভারী ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের উপক‚লীয় কোনো কোনো জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হবে সিলেটে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca