বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শান্তিগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী ফারুক আহমদ’র উদ্যোগে ২৪ জুলাই বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পিং অনুষ্ঠিত হবেশেষ সম্বল চুরি, পথে বসার শঙ্কায় প্রতিবন্ধী বিনয় দেবজগ্ননাথপুরে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হাই আজাদের মতবিনিময় সভা যুক্তরাজ্যে এমবিসিএইচবি ডিগ্রি অর্জন জাকারিয়ারবিশ্বম্ভরপুরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ (SVAW) ফোরামের সভা জামালগঞ্জে প্রশাসনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানজামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যুছাতকে সংবাদকর্মীর বিরুদ্ধে অপপ্রচার, অভিযোগ দায়েরহোসেনপুরে জামায়াতের মেয়র প্রার্থী নূরুল হকজগন্নাথপুরে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন 

কুমারখালীতে ‘৩৩৩’ এ ফোন পেয়ে খাবার নিয়ে গেল ইউএনও,হাওড় বার্তা

এনামুল হক ইমন
  • প্রকাশ শনিবার, ৮ মে, ২০২১
  • ৩০৩ বার পড়া হয়েছে

এনামুল হক ইমন কুমারখালী উপজেলা প্রতিনিধি :

” লকডাউনে কাজ নেই, বাড়িতে চাল, ডাল, খাবার নেই, পরিবার নিয়ে অনাহারে আছি, আমাদের খাদ্য সহায়তা লাগবে ” সরকারের জরুরী সার্ভিস ‘৩৩৩’ এ এমন কথা বলে ফোন করেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কিছু ব্যক্তি।

‘৩৩৩’ এর এমন মেসেজ পেয়ে ভুক্তভেগীদের বাড়ি খাবার নিয়ে যান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীবুল ইসলাম খান।

শনিবার সকালে তৃতীয় দিনের মতো কুমারখালী পৌরসভা, সদকী, নন্দলালপুর, চরসাদীপুর, কয়া, বাগুলাট ও চাপড়া ইউনিয়নের মোট ৪৬ জনের কাছে খাদ্য সহায়তা পৌছে দেন ইউএনও। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

খাদ্য হিসাবে ভুক্তভোগীদের জন্য ১০ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি করে ডাল,তেল ও লবণ এবং একটা করে সাবান দেওয়া হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281