1. admin@haworbarta.com : admin :
কুষ্টিয়ায় দিনমজুরদের মাঝে প্রবাসী জয় নেহালের খাদ্য সামগ্রী বিতরণ-হাওড় বার্তা - Haworbarta
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ সুনামগঞ্জে সামাজিক সংগঠন সুজনের ২ যুগপূর্তি ➤ জাফলংয়ে মিতালী সবুজ সংঘের ফুটবল টুর্নামেন্ট ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ➤ যাদুকাটায় অভিযানে ২১ সীভ জব্দ ➤ শান্তিগঞ্জে বিদ্যালয়ের গাছের চারা নষ্টের অভিযোগ  ➤ ছাতকে চরমহল্লায় চেয়ারম্যান প্রার্থী রুয়েল আহমদের মতবিনিময় সভায় শত শত মানুষের উপস্থিতি ➤ গোলাপগঞ্জে প্রথম তুলসীমালা ধানের আবাদ, স্বপ্ন দেখছেন কৃষক কামরুল ভুঁইয়া। ➤ হাওর সুরক্ষায় কঠোর পদক্ষেপ, গোলাপগঞ্জে প্রশাসনের কর্মশালা ‘ ➤ সুরমা ইউপির সংরক্ষিত নারী সদস্য পদপ্রার্থী ফাতেমা বেগমের বাড়ি বাড়ি শুভেচ্ছা বিনিময় ➤ নাছিমপুর বাজারে চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান সোহেলের শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে  ➤ পূর্ব পাগলায় আনছার উদ্দিনের গণসংযোগ ও মতবিনিময়

কুষ্টিয়ায় দিনমজুরদের মাঝে প্রবাসী জয় নেহালের খাদ্য সামগ্রী বিতরণ-হাওড় বার্তা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ২৬৬ বার পড়া হয়েছে

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

কোভিড ১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় প্রতিবাদী কণ্ঠের প্রধান উপদেষ্টা প্রবাসী জয় নেহালের একাধিক সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে চলমান খাদ্যদ্রব্য বিতরন কর্মসূচীর অংশ হিসাবে নৈশ প্রহরী থেকে শুরু করে দিনমজুর ও খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য দ্রব্য বিতরন অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় গত শুক্রবার রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত প্রত্যেকের বাড়িতে বাড়িতে খাবার সামগ্রী পৌঁছে দেয়া হয়।

 

এসময় সার্বিক ভাবে জয় নেহালের পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের পত্রিকার

প্রকাশক ও সম্পাদক ও জাতীয় দৈনিক অর্থনীতির কাগজের কুষ্টিয়া জেলা প্রতিনিধি সালমান শাহেদ, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক উপ-প্রচার সম্পাদক রিপন ইসলাম, দেশের পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আরমান শেখ, সমাজসেবক সাদ, অপু সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত থেকে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

 

উক্ত খাদ্য সামগ্রী কুষ্টিয়া পৌরসভার আওতাধীন আড়ুয়াপাড়া, কালিশংকরপুর এলাকায় নৈশ প্রহরীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। কোভিড-১৯ এ বাংলাদেশের বর্তমান অবস্থা কেমন তা সকলের জানা দেশকে ভালোবেসে তিনি সহযেগীতার হাত বাড়িয়ে দিয়ে অকাতরে গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে যাচ্ছেন।

 

প্রবাসী ও স্বদেশী মানবতার কান্ডারী কুষ্টিয়ার বুকে একের পর এক নজির স্থাপন করে চলেছেন। বর্তমানে জয় নেহাল বিশ্বব্যাপী ব্যাপক পরিচিতি লাভ করেছে। বর্তমানে জয় নেহাল এখন একটি ব্র্যান্ডে পরিণত হয়েছে। জনবান্ধব, দেশ বান্ধব জয় নেহাল এক বার্তায় বলেন, আমি আমার সাধ্যমত কুষ্টিয়ার অসহায় দরিদ্রদের মাঝে খাবার বিতরণ সহ একাধিক কার্যক্রম পরিচালনা করে আসছি দীর্ঘ এক যুগ ধরে আমাদের প্রতিনিধিদের মাধ্যমে। করোনাকালীন সময়ে অসহায়দের মাঝে প্রতিনিয়ত সহযোগিতা করে যাচ্ছে আপনারা আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন যেন আমরা প্রবাশে সুস্থ সুন্দর জীবন যাপন করতে পারি। তিনি আরো বলেন, আপনারা সবাই সচেতন হোন নিয়মিত মাক্স পড়ুন সরকারি বিধি নিষেধ মেনে চলুন, জীবন আপনার, এটা রক্ষা করার দায়িত্ব আপনার নিজেরই।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca