মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুলের নবনির্মিত ভবনের উদ্বোধনশান্তিগঞ্জে গ্যাস বিস্ফোরণে আগুন, ঘরবাড়ি ক্ষতিগ্রস্তশান্তিগঞ্জে মাদ্রাসার ম্যানেজিং কমিটি নিয়ে দুই গ্রামের অসন্তোষ, ইউএনও বরাবর লিখিত অভিযোগশান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষকদের বিদায় সংবর্ধনাপ্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনে অনিয়ম দোয়ারাবাজারে সরকারি বরাদ্দের টাকা লুট ‎ময়নামতি রেজিমেন্ট বিএনসিসিতে জিপিএ-৫ প্রাপ্ত ক্যাডেটদের সংবর্ধনাশান্তিগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও প্রদর্শনী মেলাশাল্লায় প্রাণীসম্পদ মেলা অনুষ্ঠিতসুনামগঞ্জে এমপি পদপ্রার্থী তিমন চৌধুরী’র মোটর শোভাযাত্রা জগন্নাথপুরে দুই হত্যা মামলার প্রধান আসামি দিলোয়ার গ্রেফতার

কুষ্টিয়া গণপূর্ত অধিদপ্তর ও জাতীয় শ্রমিকলীগ কর্তৃক শ্রমিকদের মাঝে ঈদ উপহার বিতরণ-হাওড় বার্তা।

কে এম শাহীন রেজা
  • সংবাদ প্রকাশ : সোমবার, ১০ মে, ২০২১
  • ৮০৩ বার পড়া হয়েছে

কে এম শাহীন রেজ কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।

করোণা মহামারীর দ্বিতীয় ধাপে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে কুষ্টিয়া গণপূর্ত অধিদপ্তর ও জাতীয় শ্রমিক লীগ কর্তৃক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কর্মহীন হয়ে পড়া শ্রমিকদের মাঝে আর্থিক অনুদান সহ ঈদ উপহার বিতরণ করেন।

আজ সোমবার সকাল ১০ ঘটিকার সময় গণপূর্ত অধিদপ্তর অফিসের সম্মুখে জাতীয় শ্রমিক লীগের যুন্ম সাধারণ সম্পাদক এইচ এম মতিউর রহমান এর ব্যবস্থাপনায় ও গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ কায়সার ইবনে সাঈখ এর সহযোগিতায়
কর্মহীন শ্রমিকদের মাঝে আর্থিক সহায়তা ও ঈদ উপহার তুলে দেন।

আর্থিক অনুদান ও ঈদ উপহার বিতরণের সময় গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ কায়সার ইবনে সাঈখ কর্মহীন শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, করোনাকালীন সময়ে দেশের প্রতিটা শ্রমিকই এখন বেকার এজন্যই আমাদের সহযোগিতায় আপনাদের মাঝে কিছু নগদ অর্থ ঈদ উপহার প্রদান করছি। অন্তত ঈদের দিন যেন আপনারা হাসিমুখে দিনটা উদযাপন করতে পারেন।

অন্যদিকে জাতীয় শ্রমিক লীগের যুন্ম সাধারণ সম্পাদক এইচ এম মতিউর রহমান উপস্থিত কর্মহীন শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমার ব্যক্তিগত ব্যবস্থাপনায় আপনাদের মাঝে আর্থিক অনুদান ও ঈদ উপহার প্রদান করছি যেন করোনাকালীন এই দুঃসময়ে পবিত্র ঈদুল ফিতরের দিন অন্তত একটু আনন্দিত হয়ে দিনটা পালন করতে পারেন।

আর্থিক অনুদান ও ঈদ উপহার বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি মোঃ জিল্লুর রহমান ও গণপূর্ত সিবিএর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২০১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656