শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জগন্নাথপুরে মৃত্যুদণ্ডের রায় বাতিলের দাবিতে মানববন্ধননির্বাচিত হয়ে সদস্যদের ধন্যবাদ জানালেন ইন্জিনিয়ার মোঃ ফয়সাল হোসেনবিশ্বনাথে ৬ দিন ধরে নিখোঁজ কার্পেন্টার, থানায় জিডিGG প্যানেলের প্রার্থী মাইনুল ইসলাম পলাশের কৃতজ্ঞতা প্রকাশআগামীকাল আইএইটি নির্বাচন-২০২৬: মুখোমুখি GG ও UC প্যানেল১০ মাস পর দায়িত্বে ফিরলেন জয়কলস ইউপি চেয়ারম্যান সুজনএনায়েত-সুমায়েল-নিক্সন পরিষদে প্রকৌশলী মোঃ ফয়সাল হোসেনবিশ্বনাথে খাজাঞ্চী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাওছার আহমদ ​শিক্ষা ও সাহিত্য সম্পাদক পদে লড়ছেন প্রকৌশলী মোঃ ফয়সাল হোসেনশত কোটি টাকার সেতুর সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

চৌহালীতে দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ-হাওড় বার্তা

মোঃ শাকিল আহমেদ
  • প্রকাশ রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ২৬৮ বার পড়া হয়েছে

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার স্থল, ঘোরজান ও খাষকাউলিয়া ইউনিয়নে ঈদ উপলক্ষে মোট ৩২৭২ পরিবারের মাঝে ভিজিএফ এর ১০ কেজি করে চাউল, উপজেলার ৪০টি প্রতিষ্ঠান ও পরিবারের মাঝে ১০৫ বান্ডেল ঢেউটিন ও ৩ লক্ষ ১৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে। রবিবার সকালে (১৮ জুলাই) সিরাজগঞ্জ-৫ আসনের এমপি আলহাজ¦ আব্দুল মমিন মন্ডল উপজেলার তিনটি ইউনিয়নে চাউল বিতরণ উদ্বোধন ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে চৌহালী সরকারী কলেজ মাঠে ঢেউটিন ও ৩ লক্ষ ১৫ হাজার টাকা বিতরণ করেন। এ সময় তিনি বলেন- মানুষের পাশে দাড়ালে মনে শান্তি পাই, আজীবন মানুষের জন্য কাজ করে যেতে চাই। তিনি আরও বলেন চৌহালীর ধর্মীয় প্রতিষ্ঠান গুলোকে আধুনিকায়ন করার চেষ্টা করছি। শেষে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা ও আইন শৃঙ্খলা সভায় যোগ দেন। এ সময় উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা পরিষদের চেয়াম্যান ও আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন সরকার, উপজেলা আ’লীগের সভাপতি তাজ উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) মাহিদ আল হাসান, ভাইস চেয়ারম্যার মোল্লা বাবুল আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মজনু মিয়া, খাষকাউলিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি আবু সাইদ বিদ্যুৎ, ইউপ চেয়ারম্যানগন সহ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281