1. admin@haworbarta.com : admin :
ছাতকে গ্রাহকদের বীমার টাকা হাতিয়ে নিয়ে উধাও হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স-হাওড় বার্তা - Haworbarta
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ কলেজের সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিরসনে -এমপি কয়ছর ➤ শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির দায়িত্বে মানিক লাল ও সুধা রঞ্জন ➤ শান্তিগঞ্জে এসএসসিতে উত্তীর্ণ ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ➤ শান্তিগঞ্জে ২৫ বছরের ঐতিহ্যবাহী দাওয়াতি কাবাডি উৎসব ➤ ইসলামী ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা’র নেতৃত্বে এনামুল- আজমান ➤ হাওর ও নদী রক্ষা আন্দোলন ছাতকের দায়িত্বে দিলোয়ার-সুজন ➤ মেঘনা নীট কম্পোজিট লিমিটেডে আগুন, এখনো পৌঁছায়নি ফায়ার সার্ভিস ➤ সুনামগঞ্জ এলপিজি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন ➤ সুনামগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে ৫০ হাজার টাকা ছিনতাই ➤ সুনামগঞ্জে বাণিজ্য মেলার নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

ছাতকে গ্রাহকদের বীমার টাকা হাতিয়ে নিয়ে উধাও হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স-হাওড় বার্তা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ৩৩৪ বার পড়া হয়েছে

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি::সুনামগঞ্জের ছাতকে বীমার মেয়াদ পূর্ণ হলেও গ্রাহকদের টাকা হাতিয়ে নিয়ে উধাও হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড ছাতক সার্ভিসিং সেন্টার কর্তৃপক্ষ।

গ্রাহকরা তাদের কষ্টার্জিত টাকা তিল তিল করে জমিয়ে বীমার প্রিমিয়াম পরিশোধ করে মেয়াদ পূর্ণ করার পরও টাকা দিতে তালবাহানা করছে অসাধু বীমা কর্মকর্তারা।

ভুক্তভোগী গ্রাহক সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরে ছাতকের অফিস তালাবন্ধ
বৃহস্পতিবার দুপুরে ছাতক শহরের ট্রাফিক পয়েন্টে মেইন রোডস্থ হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ছাতক সার্ভিসিং সেন্টারে সরজমিনে গিয়ে দেখা যায়, ১২ থেকে ১৫ জন পুরুষ/মহিলা গ্রাহক তাদের মেয়াদ উত্তীর্ণ টাকা আদায়ে অফিসে এসে হট্টগোল করছে।

গ্রাহদের সাথে কথা বলে জানা যায়, তাদের অনেকের বীমার মেয়াদ উত্তীর্ণ হয়েছে কারো ১২ বা কারো ১০ বছর মেয়াদী। বহুবার অফিসে আসলেও গ্রাহকগণ সেন্টারের ম্যানেজার পাচ্ছেন না।

দক্ষিণ খুরমা ইউনিয়নের ভুইগাঁও গ্রামের হুসাইন আহমদ বলেন, আমি ২০০৬ সালে একটা ও আরেকটি ২০১৪ সালে বীমা করেছি। একটির মেয়াদ পূর্ণ হয়েছে। এর জন্য এ নিয়ে আমি ১৭ বার অফিসে এসেছি কিন্তু তারা কিছুই বলছে না। একেকবার একেকরকম কথা বলে আমাকে বিদায় করে দেয়।

নাম না যানা এক বৃদ্ধা বলেন, ২০০৮ সালে বীমা করেছি। আমার স্বামী নাই আনেক কষ্ট করে হাস-মুরগী-গরু পেলে টাকা জোগার করে বীমার টাকা দিয়েছি এখন অফিসের সিঁড়ি বাইতে বাইতে জীবন শেষ।

এদিকে অফিসে দায়িত্বরত অফিস সহকারী এবং ম্যানেজার এর সাথে মোবাইল ফোনে কোনভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি।##

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca