বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শান্তিগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী ফারুক আহমদ’র উদ্যোগে ২৪ জুলাই বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পিং অনুষ্ঠিত হবেশেষ সম্বল চুরি, পথে বসার শঙ্কায় প্রতিবন্ধী বিনয় দেবজগ্ননাথপুরে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হাই আজাদের মতবিনিময় সভা যুক্তরাজ্যে এমবিসিএইচবি ডিগ্রি অর্জন জাকারিয়ারবিশ্বম্ভরপুরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ (SVAW) ফোরামের সভা জামালগঞ্জে প্রশাসনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানজামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যুছাতকে সংবাদকর্মীর বিরুদ্ধে অপপ্রচার, অভিযোগ দায়েরহোসেনপুরে জামায়াতের মেয়র প্রার্থী নূরুল হকজগন্নাথপুরে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন 

দেশে কোন আইন নেই! বললেন বাস পরিবহন শ্রমিক,,হাওড় বার্তা

মুফতি আল-আমিন ইসলাম সরকার যুক্তিবাদী
  • প্রকাশ বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৩০৮ বার পড়া হয়েছে

 

হাওড় বার্তা 

দেশে কোন আইন নেই! বললেন হবিগঞ্জ বিরতিহীন বাস পরিবহন শ্রমিক, আজ (২০-০৫-২১ ইং) শায়েস্তাগঞ্জ থেকে শেরপুর আসার পথে এমন কথাই বললেন কয়েকজন বাস শ্রমিক।
দুই সিটে একজন গেলে ১২০ টাকা আর দুই সিটে দুইজন গেলে জন প্রতি ১০০ টাকা। আমার সাথে ছিল আমার এক বন্ধু, সে আমাকে এগিয়ে দিতে এসেছিল। আমি এবং আমার বন্ধু দু’জনে বললাম, দু’সিটে একজন গেলে আইনমত ১২০ টাকা পাবেন কিন্তু দ্বিতীয় সিটে কোন যাত্রী বসাতে পারবেন না, তারা বললো দ্বিতীয় সিটে যাত্রী বসাবো, জন প্রতি ১০০ টাকা ভাড়া নিবো, আমরা বললাম দু’সিটে দু’জন বসলে কোন আইনে ১০০ টাকা ভাড়া নিবেন? এটাতো আইনের পরিপন্থী কাজ, উত্তরে একজন বাস শ্রমিক বললো দেশে কোন আইন নেই, কোন ক্ষেত্রেই আইননের বাস্তবায়ন নেই! শুধু বাসের ক্ষেত্রে কেন আইন দেখান ? তার সাথে তার স্টাফও সুর মিলালো! আরও বললো মন চাইলে যাবেন, মন না চাইলে না যাবেন, এখানে কোন আইন চলবে না, আমরা বললাম, দেশে যদি কোন আইন না থাকে, তাহলে কোন আইনে ভাড়া বৃ্দ্ধি করলেন? একজন উত্তর করল, এরকম একটি বাস কিনে চালিয়ে দেখেন কতটাকা ইনকাম হয়! তাহলে বুঝবেন! শেষ পর্যন্ত ৬০ টাকার ভাড়া প্রতিসিটে জনপ্রতি ১০০ টাকা ভাড়া দিয়ে আসতে হলো, এভাবে চলছে হবিগঞ্জ বাস পরিবহণসহ অন্যান্য আরও অনেক পরিবহনের অনিয়ম! আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এভাবেই যাত্রীর কাছ থেকে ডাবল ভাড়া নিচ্ছে, দেখার মত কেউ নেই। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং বাস পরিবহনের অনিয়ম বন্ধের জন্য দাবি জানাচ্ছি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281