বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চাঁদা দাবি ও হয়রানিমূলক মামলার অভিযোগ শরীফ উদ্দিনের, সুষ্ঠু তদন্তের দাবিএলজি এম্বাসেডর হলেন শ্যামনগরের হাবিবুল্লাহ মামুনহিজলা-মুলাদী সড়ক এখন মৃত্যুফাঁদ! কাদায় ডুবা ট্রাক, ফেরত গেলো শত যাত্রীর টিকেটনাসিরনগরে মাদক সেবনের অভিযোগে কবিরাজসহ ৯ জনের কারাদণ্ডসাংবাদিককে হেনস্তার অভিযোগ, গোলাপগঞ্জে ওসির সঙ্গে কর্মরত সাংবাদিকদের বৈঠকগোলাপগঞ্জে সিনিয়র সাংবাদিককে হেনস্তা-হুমকির অভিযোগ, থানায় জিডিযুব উদ্যোক্তা উন্নয়নে ব্র্যাক প্রকল্পের সমাপনী সভাছাতকে ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবকছাতকের চরমহল্লায় পিস এসোসিয়েশনের বৃক্ষরোপণ কর্মসূচি, অধ্যাপক সুমন আলমকে সংবর্ধনাফতেহপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন কামরাঙ্গী,ছাতকে হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হল হাডুডু

নাসিরনগরে কোভিড-১৯ এর রোধকল্পে মতবিনিময় সভা- হাওড় বার্তা

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশ বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ৩৩৫ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলী, চলাচলে বিধি নিষেধ আরোপ সকল শ্রেণি পেশার মানুষের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ ১৪ এপ্রিল ২০২১ বুধবার উপজেলা মিলনায়তনে ১৪ এপ্রিল ২০২১ ভোর ৬ টা হতে ২১ এপ্রিল ২০২১ মধ্যরাত পর্যন্ত কোভিড-১৯ বিস্তার রোধকল্পে বিধি নিষেধ এর উপর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডাঃ রাফি উদ্দিন আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, চাতলপাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল আহাদ, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাক্কী, হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেওয়ান আতিকুল রহমান আঁখি, গোকর্ণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ছোয়াব আহমেদ হৃতুল, কুন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ওয়াছ আলী, ভলাকুট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রুবেল মিয়া, স্বেচ্ছাসেবক লীগের নেতা নির্মল চৌধুরী, আওয়ামীলীগ নেতা মোঃ আমিনুল ইসলাম বেলায়েত, যুবলীগ নেতা মোঃ আমিনুল ইসলাম ভূইয়া, ব্যবসায়ী শ্রীবাস দাশ, রতন বণিক,কুমার প্রদীপ, সুজন দেব, সমির গোপ প্রমুখ। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সাংবাদিক, সকল শ্রেণির ব্যবসায়ী প্রতিনিধি সহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281