বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শান্তিগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী ফারুক আহমদ’র উদ্যোগে ২৪ জুলাই বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পিং অনুষ্ঠিত হবেশেষ সম্বল চুরি, পথে বসার শঙ্কায় প্রতিবন্ধী বিনয় দেবজগ্ননাথপুরে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হাই আজাদের মতবিনিময় সভা যুক্তরাজ্যে এমবিসিএইচবি ডিগ্রি অর্জন জাকারিয়ারবিশ্বম্ভরপুরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ (SVAW) ফোরামের সভা জামালগঞ্জে প্রশাসনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানজামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যুছাতকে সংবাদকর্মীর বিরুদ্ধে অপপ্রচার, অভিযোগ দায়েরহোসেনপুরে জামায়াতের মেয়র প্রার্থী নূরুল হকজগন্নাথপুরে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন 

প্রযুক্তির অপব্যবহারে বাড়ছে দিন দিন সামাজিক দূষণ-হাওড় বার্তা

মোঃ আবু খালেদ
  • প্রকাশ শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৩৬০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি দক্ষিণ সুনামগঞ্জ

বর্তমান সময়ে বাংলাদেশকে ডিজিটাল হিসেবে বিশ্বের কাছে তুলে ধরা হয়েছে।তার মধ্যে অন্যতম হলো প্রযুক্তি। প্রযুক্তি দিন দিন যত সহজ হচ্ছে ততই বাড়ছে তার অপব্যবহার।সেই প্রযুক্তির অপব্যবহারে মধ্যে অন্যতম হলো ”টিকটক”। চীন থেকে আসা এই অ্যাপ ‘টিকটক” যেন চীন থেকে আসা ‘করোনা ভাইরাসের’ মত আমাদের সমাজে ছড়াচ্ছে। এই অ্যাপটি প্রতিভাবান ও প্রতিভাহীন যে কেউ খুব সহজে ব্যবহার করতে পারে। প্রয়োজন শুধু স্মার্টফোন ও ইন্টারনেট সংযোগ।

”টিকটক” এর একটি তথ্য মতে জানা যায় প্রায় ১০০ কোটি মানুষ অ্যাপটি ব্যবহার করছে। সহজ বিনোদনের এই মাধ্যমটিতে অনেকেই নিজ ভাষা ছেড়ে অন্য ভাষায় ঠোঁট মেলাচ্ছে, অভিনয় করছে। অধিকাংশ ভিডিওতে দেখা যায় অশোভন পোশাক ও অশ্লীল পদ্ধতিতে নৃত্য প্রদর্শন কিংবা কোনো ভাইরাল হওয়া গান বা ডায়লগ এর সাথে মিলিয়ে ভিডিও প্রদর্শন করা।

প্রথমেই এর প্রভাব যুব সমাজের উপরে বিস্তার করে, এখন দেখা যায় ধীরে ধীরে সকল শ্রেণীর ওপর প্রভাব ফেলছে। এক মিনিটের এই ভিডিওগুলো তে দেখা যাচ্ছে ফ্রেন্ড ফলোআরো ও অনেক বেশি। আমি সেলিব্রিটি না বললেও এতে যোগ দিয়েছেন সিনেমার অনেক তারকারা ও। ইদানিং ‘টিকটকে’ নাকি অর্থ পাওয়া যায়। টিকটকারদের মতে যদি এটুকু পরিশ্রমে সেলিব্রিটি ও অর্থ পাওয়া যায় তাহলে ক্ষতি কি।

আসলে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টিকটক, কোন মাধ্যমই খারাপ নয়। খারাপ হয় তার ব্যবহারের দোষে। আর প্রযুক্তির অপব্যবহারের ফলে বাড়ছে সামাজিক ও পারিবারিক অস্থিরতা। আমার মতে,এ থেকে রক্ষা পেতে হলে পরিবারের পাশাপাশি সমাজ ও সরকারি নীতি নির্ধারকদের ও আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281