বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুননেছার ৯১ তম জন্মবার্ষিকী পালিত

মোঃ লিটন হুসাইন
  • প্রকাশ রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ২৯৬ বার পড়া হয়েছে

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুননেছা মুজিব এর ৯১ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

রবিবার সকালে তালা উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা, দুঃস্থ নারীদের সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

দিনটি পালন উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল-হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম তারেক সুলতান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন, তালা থানার এস.আই পীযূষ কান্তি ঘোষ প্রমুখ।

আলোচনা সভা শেষে ৭ জন দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন ও দুই জনকে ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281