1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথে মই থেকে পড়ে যুবকের মৃত্যু - Haworbarta
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ কলেজের সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিরসনে -এমপি কয়ছর ➤ শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির দায়িত্বে মানিক লাল ও সুধা রঞ্জন ➤ শান্তিগঞ্জে এসএসসিতে উত্তীর্ণ ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ➤ শান্তিগঞ্জে ২৫ বছরের ঐতিহ্যবাহী দাওয়াতি কাবাডি উৎসব ➤ ইসলামী ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা’র নেতৃত্বে এনামুল- আজমান ➤ হাওর ও নদী রক্ষা আন্দোলন ছাতকের দায়িত্বে দিলোয়ার-সুজন ➤ মেঘনা নীট কম্পোজিট লিমিটেডে আগুন, এখনো পৌঁছায়নি ফায়ার সার্ভিস ➤ সুনামগঞ্জ এলপিজি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন ➤ সুনামগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে ৫০ হাজার টাকা ছিনতাই ➤ সুনামগঞ্জে বাণিজ্য মেলার নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

বিশ্বনাথে মই থেকে পড়ে যুবকের মৃত্যু

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ২৪৩ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি:::: সিলেটের বিশ্বনাথে মই থেকে পড়ে মো. আকিল (৩০) নামে এক দিনমজুর মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বিশ্বনাথ পৌরসভার মিয়াজানেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মারা যাওয়া আকিল মিয়াজানেরগাঁও গ্রামের যুক্তরাজ্য প্রবাসী ফারুক মিয়ার বাড়িতে সপরিবারে বসবাস করে আসছিলেন। তার পিতার নাম মৃত আবদুল। তাদের মূল বাড়ি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এলাকায় বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, আজ বৃহস্পতিবার সকালে মিয়াজানেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিস্কার-পরিচ্ছন্নতা করতে যান দিনমজুর আকিল। তিনি একটি স্টিলের মই নিয়ে বিদ্যালয়ের পুরাতন ভবনের চালে জমে থাকা ময়লা ঝাড় দিয়ে পরিস্কার করছিলেন। এ সময় হঠাৎ করে তিনি মই থেকে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন।

তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে মিয়াজানেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিতালী ভট্টাচার্য বলেন, আমি সে সময় বিদ্যালয়েই ছিলাম। খুবই দুঃখজনক ঘটনা। আমার ধারণা, ওই দিনমজুর হয়তো হার্ট অ্যাটাকে মারা গেছেন।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান জানান, কাজ করার সময় অসাবধানতাবশত মই থেকে পড়ে দিনমজুর আকিল মারা গেছেন। তবুও, এই মৃত্যু নিয়ে যাতে কোনো বিতর্ক দেখা না দেয়, সে জন্যে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে সিলেট এমএজি ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca