1. admin@haworbarta.com : admin :
হাসপাতালে জায়গা নেই গত ২৪ ঘন্টায় আরও ২০ জনের মৃত্যু -হাওড় বার্তা - Haworbarta
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ শিমুলবাক ইউনিয়নে অসহায় পরিবারের পাশে তারেক হোসাইনের মানবিক উদ্যোগ ➤ জামালগঞ্জের এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে সমালোচনা, ঢাকায় প্রেরণ ➤ জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- ➤ তাহিরপুরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের নেতৃত্বে সারোয়ার-হাসান খান  ➤ সুনামগঞ্জে বিজিবির অভিযান: ভারতীয় মাদকসহ জব্দ ১ লাখ ১৬ হাজার টাকার চোরাচালানি পণ্য” ➤ জাহাঙ্গীরনগরে চেয়ারম্যান প্রার্থী সালামত উল্লাহর মতবিনিময় সভা ➤ প্লাস্টিকের বিনিময়ে ৭০০ গাছ বিতরণ করল ‘প্রয়াস’ ➤ তাহিরপুরে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ➤ জগন্নাথপুরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে রুবেল- শামীম  ➤ তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে অসহায় স্বাধীন সূত্রধরের সংসার

হাসপাতালে জায়গা নেই গত ২৪ ঘন্টায় আরও ২০ জনের মৃত্যু -হাওড় বার্তা

কে এম শহীন রেজা
  • প্রকাশ সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ২৬৪ বার পড়া হয়েছে

 কুষ্টিয়া জেলা প্রতিনিধি

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৭ জন করোনায় ও ৩ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। রোববার ৪ জুলাই সকাল ৮টা থেকে সোমবার ৫ জুলাই সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়েছে।

সোমবার (৫ জুলাই) কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন এ তথ্য নিশ্চিত করে তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৭ জন করোনা শনাক্ত রোগী ও ৩ জন করোনা উপসর্গ নিয়ে মোট ২০ জন মারা গেছেন। তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় আরও ২৯২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। একদিনে সর্বোচ্চ ৮৮৫টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩০.৩০ শতাংশ। শনাক্তদের মধ্যে সদরে ১৫৩ জন, আর সীমান্তবর্তী উপজেলা দৌলতপুরে ৪৪ জন। এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭১ জন। এদিকে গত ৭ দিনে কুষ্টিয়ায় ১৪১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর এই ৭ দিনে ৬১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ২৫৯ জনের মৃত্যু হলো।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাপস কুমার সরকার জানান, করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোগীর চাপ বাড়ছে। ২শ’ বেডে করোনা ও এর উপসর্গ নিয়ে আইসোলেশনে আছেন ২৮৭ জন রোগী। এর মধ্যে ১৯৩ জন করোনা পজিটিভ রোগী আর বাকি ৯৪ জন করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে। অর্ধেকের বেশি রোগীর অক্সিজেন প্রয়োজন হচ্ছে। মাত্র ৪টি আইসিইউ বেড ও ১০ বেডে সেন্ট্রাল অক্সিজেন সহায়তা নিয়ে হিমশিম খেতে হচ্ছে।

এদিকে চলমান লকডাউনে স্থানীয় প্রশাসনের তৎপরতার মধ্যেও যত দিন যাচ্ছে তত বেশি মানুষ বাইরে বের হচ্ছেন। স্বাস্থ্যবিধি মানছেন না তারা। অন্যদিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তিল পরিমান জায়গা নেই।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca