1. admin@haworbarta.com : admin :
তাহিরপুরে ছাত্রলীগের সম্পাদক সহ ১২জন আহত! - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

তাহিরপুরে ছাত্রলীগের সম্পাদক সহ ১২জন আহত!

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ১১৪ বার পড়া হয়েছে

হাওড় বার্তা

বিশেষ প্রতিনিধিঃ-তাহিরপুরের প্রবীণ সাংবাদিক উপজেলা প্রেসক্লাবের সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ কে নির্যাতনের ঘটনায় মানববন্ধন কে কেন্দ্র করে তাহিরপুর সদর বাজারে পরিকল্পিত হামলায় ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক তানসেন তালুকদার তুষারসহ ১২ জন আহত হয়েছেন। এ সময় হামলাকারী ও পুলিশের গুলিতে বাড়িতে থাকা বিনা অপরাধে শিশু-নারী সহ ১২ জন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। আহতরা বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যপক্ষদর্শীরা জানান, তাহিরপুরের প্রবীন সাংবাদিক রমেন্দ্র নারায়ণ বৈশাখে নির্যাতনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ মঙ্গলবার দুপুরে তাহিরপুর সদর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ মানববন্ধনকে কেন্দ্র করে বিকেল ৫ টায় উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রুকন তালুকদার এর ভাতিজা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক তানসেন তালুকদার তুষার এর উপর পরিকল্পিত হামলা চালায় তাহিরপুর উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন ও তার ভাতিজা আবুল বাশার, আবু শামা, আবু হানিফ,জোসেফ মিয়া সহ ১৫/২০ জন। দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তানসেন তালুকদার তুষার এর উপর নির্মম পরিকল্পিত হামলার প্রেক্ষিতে সদর পশ্চিম বাজারে উত্তেজনা তৈরি হয়।

এ সময় তানসেন তালুকদার তুষারের কর্মী সমর্থক, ও আত্মীয় স্বজনরা তাকে উদ্ধারের জন্য এগিয়ে গেলে সদর পশ্চিম বাজারে বিনা কারনেই পুলিশ গুলি ছুড়তে থাকে। পুলিশের গুলিতে তানসেন তালুকদার তুষার এর আম্মা ও বাড়িতে থাকা একাধিক নারী শিশু সহ ১২ জন গুলিবিদ্ধ হয়।

হামলায় গুলিবিদ্ধ অঞ্জু মিয়া বলেন, উপজেলার উজান তাহিরপুর গ্রাম থেকে হঠাৎ ২০/৩০ জন ছাত্রলীগ নেতা তানসেন তালুকদার তুষার এর উপর অস্ত্র নিয়ে পরিকল্পিত হামলা চালায়। পুলিশের গুলিতে আহত অন্যান্যরা হলেন শিশু অংকন গণি (১২), আনাছ (১০), তানসেন তালুকদার তুষার এর আম্মা সুমি আক্তার (৪০), আঞ্জু মিয়া (৩৫), রুসেল মিয়া (২৫),বর্ষা (১৬), রুনা (৪০), অনিক মিয়া (১২), মেজারুল (৪০), রাসেল মিয়া (৩৫),মাছুম (২০) ও ভাটি তাহিরপুর গ্রামের মাফিক মিয়ার স্ত্রী।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল লতিফ তরফদার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি চালায়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca