1. admin@haworbarta.com : admin :
ভালোবাসা দিবসে নবজাতককে ফেলে মা উধাও  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

ভালোবাসা দিবসে নবজাতককে ফেলে মা উধাও 

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০৬ বার পড়া হয়েছে

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি।

পৃথিবীতে একমাত্র মায়ের ভালোবাসাই নিঃস্বার্থ হয়। কখনো কখনো সন্তানের জন্য জীবন উৎসর্গ করেন মা। গতকাল বিশ্ব ভালোবাসা দিবস ছিল। এই দিবসে সবাই তার প্রিয়জন ও পরিবারের কাছ থেকে ভালোবাসায় সিক্ত হচ্ছে। তবে ভালোবাসা দিবসে এর ব্যতিক্রম ঘটনা ঘটেছে এক নবজাতকের সঙ্গে। জন্মের পরই তাকে হাসপাতালের বেডে রেখে উধাও হয়েছেন মা।এ দিকে নবজাতক কন্যা সন্তান ফেলে রেখে যাওয়ার সংবাদ পেয়ে নবজাতকটিকে কোলে তুলে নিয়েছেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জুবায়ের আহমেদ। সোমবার ১৪ ফেব্রুয়ারি ভোরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

হাসপাতাল সুত্র জানায়, রোববার (১৩ ফেব্রুয়ারি) রাত দশটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাঁশখালীর সাধনপুরের ঠিকানা দিয়ে বিলকিছ আকতার নামে (১৮) এক নারী আসেন চিকিৎসা নিতে। সঙ্গে ছিলেন আরও দুজন নারী। রোববার দশটার দিকে হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেওয়ার কয়েক ঘন্টা পর শিশুটির মাসহ সঙ্গে আসা দুজনই নবজাতককে হাসপাতালের বেডে রেখে চলে যান।

সোমবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পেরে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদের সঙ্গে যোগাযোগ করেন। তিনি দুপুরে কন্যা শিশুটিকে কোলে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মায়ের সন্ধান চেয়ে পোস্ট দেন।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. মোহাম্মদ রিদোয়ানুল আজাদ জানান, রোববার (১৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বাঁশখালীর সাধনপুরের বিলকিছ আকতার (১৮) নামে একজন গর্ভবতী নারীকে নিয়ে দুজন মহিলা আসেন হাসপাতালে। আসার কিছুক্ষণ পরে একটি কন্যাসন্তান ভূমিষ্ঠ হয়। চিকিৎসা শেষে তাদের বেডে পাঠানো হয়।

তিনি বলেন, সোমবার সকালে বেডে গিয়ে দেখি বাচ্চাটা একা পড়ে আছে। সঙ্গে আসা দুই নারীসহ মা হাসপাতাল থেকে কখন পালিয়ে গেছে সেটা বলা যাচ্ছে না। দুপুরে বাচ্চাটাকে নিয়ে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদের কাছে যাই। বর্তমানে মেয়েশিশুটি আমাদের হেফাজতে রয়েছে।

ডা. রিদোয়ানুল আজাদ জানান, এক দিন বয়সী শিশুটি সুস্থ আছে। তবে তার মা-বাবার কোনো সন্ধান এখনও পাওয়া যায়নি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca