

শহীদুল ইসলাম রেদুয়ান : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের ঘোড়াডুম্বুর হাফিজিয়া দাখিল মাদরাসায় আগামী ২৪ জুলাই (শুক্রবার) দিনব্যাপী একটি বিনামূল্যের চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে।
যুক্তরাজ্য প্রবাসী তরুণ সমাজসেবক ও পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ফারুক আহমদ এর সার্বিক সহযোগিতায় এবং শাহজালাল আই কেয়ার হাসপাতাল, সিলেটের উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
আয়োজক সূত্রে জানা গেছে, ক্যাম্পে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞরা রোগীদের চোখ পরীক্ষা, ছানি ও অন্যান্য চক্ষু সমস্যার পরামর্শ, প্রয়োজনীয় লেন্স পরীক্ষা এবং ব্যবস্থাপত্র প্রদান করবেন। এছাড়া প্রয়োজন অনুযায়ী রোগীদের বিনামূল্যে চশমা ও ওষুধ বিতরণ করা হবে।
এছাড়াও যেসব রোগীর ছানি অপারেশনের প্রয়োজন হবে, তাদের জন্য পরবর্তীতে বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
ক্যাম্পটি সকাল ১০টা থেকে বিকেল ২টা পর্যন্ত চলবে। চক্ষু সমস্যায় ভুগছেন এমন সকলকে নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে এ সেবা গ্রহণের আহ্বান জানিয়েছেন আয়োজকরা। রোগী নিবন্ধন ও যোগাযোগের জন্য মোবাইল নম্বর: ০১৯১৬-৮৫০০৭২।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক : আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
নিউজ রুম ও বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ, সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

