1. admin@haworbarta.com : admin :
রাষ্ট্রীয় মর্যাদায় দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান ডা: মোঃ আব্দুর রহিম কে চির বিদায়  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

রাষ্ট্রীয় মর্যাদায় দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান ডা: মোঃ আব্দুর রহিম কে চির বিদায় 

জি এস কাছির আলী
  • প্রকাশ শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ১৬৩ বার পড়া হয়েছে

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জ জেলাধীন দোয়ারাবাজার উপজেলার প্রতিষ্টাতা চেয়ারম্যান এবং বর্তমান চেয়ারম্যান সর্বজন শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুর রহিমের জানাযা সম্পন্ন হয়েছে।

আজ ১ অক্টোবর শুক্রবার সকাল ১১ ঘটিকায় উনার নিজ জন্মস্থানের স্থানীয় নরসিংপুর ইউনিয়নের বালিউরা বাজার প্রথম জানাজা সম্পন্ন হওয়ার পর, বিকাল ৩ ঘটিকায় দোয়ারাবাজার সদর মডেল উচ্চবিদ্যালয়ের মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় দ্বিতীয় জানাজা, এবং সন্ধা ৬.৩০ মিনিটে ছাতক বাঘবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদে তৃতীয় জানাজা সম্পন্ন হয়,পরে জানাজা শেষে বাঘবাড়ী কবরস্থানে থাকে চির নিদ্রায় শায়ীত করা হয়। এদিকে ডাঃ আব্দুর রহিমের মৃত্যুত মন্ত্রী এম/পি চেয়ারম্যান মেম্বার সহ সমাজিক রাজনৈতিক ব্যাক্তিবর্গ গভীর শোক,ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

গত ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়ে শামসুদ্দিন মেডিকেল হাসপালে বিকাল ৩ ঘটিকায় জীবনের শেষ নিশ্বাস ত্যাগ করেন,ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ আব্দুর রহিম একজন স্পষ্ট বাদি পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যাক্তি ছিলেন,সততা যোগ্যতা ও দক্ষতার বলে উপজেলাবাসীকে সঠিক নেতৃত্ব মধ্য দিয়ে পরিচালনা করে আসছিলেন, শুধু চেয়ারম্যান হয়েই নয়, ততকালীন সময় এমবিবিএস ডাক্তারি পাশ করে চিকিৎসা সেবার মধ্য দিয়ে সমাজ সেবায় গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন।

বহু প্রতিভার অধিকারী উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ডাঃ মোঃ আব্দুর রহিমের অবদান কখনো ভুলবেনা উপজেলাবাসী, চির অমর হয়ে থাকবেন প্রতিটি মানুষের মাঝে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca