বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

সাইপ্রাস যুবদলের নতুন কমিটি গঠন: সভাপতি ইমরান, সাধারণ সম্পাদক মিল্লাত, সাংগঠনিক সম্পাদক রেদ্বওয়ান

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ৯ মে, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

কামরুল হাসান : বিদেশে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং প্রবাসীদের অধিকার আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাইপ্রাস শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় রাজধানী নিকোশিয়ার একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত বিশেষ সভায় এক বছর মেয়াদি এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে ইমরান সরদারকে সভাপতি, এম মিল্লাত রহমানকে সাধারণ সম্পাদক এবং নুর মোহাম্মদ রেদ্বওয়ানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। সাইপ্রাস বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এ কমিটির অনুমোদন দেন।

দলীয় সূত্র জানায়, সাইপ্রাস বিএনপির প্রধান উপদেষ্টা মোজাম্মেল হোসেন তারেক, আহ্বায়ক সুজন ভুঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম, যুগ্ম আহ্বায়ক তানভীর সরোয়ার সোহেল, সাইপ্রাস যুবদলের সাবেক আহ্বায়ক ইঞ্জিনিয়ার নিরব এবং সাইপ্রাস বিএনপির মুখপাত্র মাহাফুজুল হক চৌধুরীর যৌথ স্বাক্ষরে কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন— সিনিয়র সহ-সভাপতি নোমান মিয়া; সহ-সভাপতি রিফাত হোসেন, ঈমাম হোসেন ইমন ও ওমর ফারুক; সিনিয়র যুগ্ম সম্পাদক সৈকত মোল্লা; সহ-সাংগঠনিক সম্পাদক রমজান আহমেদ শিমুল; কোষাধ্যক্ষ আবদুল আজিজ; দপ্তর সম্পাদক সবুজ সরকার। এছাড়া সহ-যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রয়েল সরদার ও সাইফুল ইসলাম রুবেল।

কমিটি ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, বিগত স্বৈরাচারবিরোধী আন্দোলনে সাইপ্রাস যুবদল সবসময় সক্রিয় ছিল। বিশেষ করে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সমর্থনে সাইপ্রাস বিএনপির আহ্বানে ‘রেমিট্যান্স শাটডাউন’ কর্মসূচি সফল করতে সংগঠনটির নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

নেতৃবৃন্দ আরও বলেন, শহীদ জিয়ার আদর্শ ধারণ করে প্রবাসে বিএনপির সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করাই তাদের মূল লক্ষ্য। পাশাপাশি ভবিষ্যতে দলের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা এবং সাধারণ প্রবাসীদের দূতাবাসসংক্রান্ত সমস্যা ও আইনি জটিলতা নিরসনে তারা ‘প্রেশার গ্রুপ’ হিসেবে কাজ করবেন।

সাইপ্রাস বিএনপির নেতারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে ইউরোপের দেশটিতে জাতীয়তাবাদী শক্তির সাংগঠনিক ভিত্তি আরও সুসংহত হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281