1. admin@haworbarta.com : admin :
সুনামগঞ্জে নৌ-পুলিশের অভিযানে ড্রেজার নৌকাসহ ৭জন আটক!  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

সুনামগঞ্জে নৌ-পুলিশের অভিযানে ড্রেজার নৌকাসহ ৭জন আটক! 

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৮ বার পড়া হয়েছে
নদী রক্ষা করতে হবে!নৌ-পুলিশ সুপার শম্পা ইয়াসমিন

হাওড় বার্তা

বিশেষ প্রতিনিধিঃ- সুনামগঞ্জের টুকেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ির অভিযানে অবৈধভাবে নদীর পাড়কেটে বালু উত্তোলণের সময় ৩টি অবৈধ ড্রেজার মেশিন ও ৩টি ষ্টিলবডি বাল্কহেড নৌকা আটক করেছেন।বুধবার ভোররাতে নৌ পুলিশ সুপার শম্পা ইয়াসমিনের নেতৃত্বে সুনামগঞ্জের টুকেরবাজার নৌ-পুলিশ সদস্যরা সদর উপজেলার কুরবান নগর ইউনিয়নের ব্রাম্মনগাঁওয়ের পূর্বে সুরমা নদী থেকে অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনকারী ৩টি ড্রেজার মেশিনসহ তিনটি বালু ভর্তি ষ্টিল নৌকা এবং ৭জনকে আটক করা হয়।

আটককৃতরা সদর উপজেলার সাক্তারপাড়া এলাকার মৃত মতি মিয়ার ছেলে মাসুক মিয়া, হুরারকান্দা গ্রামের ইমাম আলীর ছেলে আজহার আলী, সোনাপুর গ্রামের মহরম আলীর ছেলে আমিন মিয়া,জিন্নাত আলীর ছেলে ফারক মিয়া,সাক্তারপাড়া গ্রামের বাছির মিয়ার ছেলে মাসুক মিয়া,ডলুরা গ্রামের আবু তালেবের ছেলে সোহেল মিয়া,কাইয়ারগাঁও গ্রামের কেরামতের ছেলে হেকিম আলী। টুকের বাজার নৌ-পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে নৌ পুলিশের সিলেট অঞ্চলের দায়িত্বরত পুলিশ সুপার শম্পা ইয়াসমিনেরর নেতৃত্বে টুকেরবাজার নৌ পুলিশ ইনচার্জ মোঃরকিবুল ইসলাম সঙ্গিয় ফোর্স সহ অভিযান চালিয়ে নৌকা ড্রেজার মেশিন সহ এদের আটক করেন।

আটকের সত্যতা নিশ্চিত করে নৌ-পুলিশ সুপার শম্পা ইয়াসমিন জানান নদী পথে অবৈধভাবে বালুপাথর উত্তোলন কারিদের বিরোদ্ধে নৌ পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত আছে তার ধরাবাহিকতায় কোরবান নগড় ইউনিয়নের ব্রাম্মণগাঁও এলাকায় সুরমা নদী থেকে ৩টি ষ্টিলবডি নৌকা ৩ টি বাংলা ড্রেজার মেশিন সহ ৭জন কে আটক করা হয় এবং আটককৃতদের বিরোদ্ধে বালুমহাল আইনে মামলা দায়ের করা হয়েছে।

অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন কারীদের বিরোদ্ধে নৌ-পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রাখা হবে, নদীর পরিবেশ রক্ষা করতে নৌ-পুলিশ কঠোঁর অবস্থানে রয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca