1. admin@haworbarta.com : admin :
সুনামগঞ্জে শব্দ নীড়ের আত্ম-প্রকাশ! - Haworbarta
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ চেয়ারম্যান নয়, সেবক হয়ে বোগলাবাজারবাসীর পাশে থাকতে চান আবুল হোসেন ➤ সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখের মালামাল আটক ➤ তাহিরপুরে শতাধিক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পবিত্র কোরআন বিতরণ ➤ জগন্নাথপুরে ‘ইমছা বিউটি’র গ্র্যান্ড ওপেনিং সম্পন্ন ➤ দিরাইয়ে ১২০০ শিক্ষার্থীর প্রাথমিক বৃত্তি পরীক্ষা ➤ ছাতকে হাসানাইন তাহফিজুল কুরআন মাদরাসার স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন ➤ সুনামগঞ্জ আইডিয়াল একাডেমিতে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ➤ জগন্নাথপুরে ইসলামিক সোসাইটির মেধাবৃত্তি পরিক্ষা সম্পন্ন ➤ শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সভাপতি সনজয়, সম্পাদক আনোয়ার ➤ ছাতকে হাওর বাঁচাও আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন

সুনামগঞ্জে শব্দ নীড়ের আত্ম-প্রকাশ!

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ২৮ মে, ২০২২
  • ১৪১ বার পড়া হয়েছে

লতিফুর রহমান রাজু: “এসো শব্দে শব্দে হই শুদ্ধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে শব্দনীড়ের আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় সুনামগঞ্জ শিল্পকলা একাডেমীর হাছন রাজা মিলনায়তনে শব্দনীড়ের আত্মপ্রকাশ অনুষ্ঠানে ঢাকা থেকে আগত কবি- লেখক ও সুনামগঞ্জের কবি লেখদের সম্মিলনে প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল।

অণীশ তালুকদার বাপ্পু ও সম্পা তালুকদার এর সঞ্চালনায় অনু্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য করেন, সাবেক এমপি দেওয়ান শামছুল আবেদীন, অধ্যক্ষ পরিমল কান্তি দে, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, সুনামগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. কবি রোকেশ লেইস, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. শামসুল আবেদীন, কলামিস্ট, চলচ্চিত্র নির্মাতা ও বেসিক ব্যাংকের সহকারী অধ্যাপক ড. লিপন মুস্তাফিজ, বাংলাদেশ মহিলা পরিষদ ঢাকা মহানগর কমিটির শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক সঙ্খ মিত্রা ভট্রাচার্য্য, কথা শিল্পী ও সংগঠক খালিদা তালুকদার, ঢাকা আরামবাগের সমাজকর্মী রাহেলা রহমান, মানবাধিকার খবরের সম্পাদক ও প্রকাশক মো. রিয়াজ উদ্দীন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হুসনা হুদা, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. চান মিয়া, দৈনিক সুনামগঞ্জের ডাকের সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদ, কবি নাসরিন আবেদীন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, জেলা কালচারাল অফিসার আহমেদ মন্জুরুল হক চৌধুরী পাবেল।

উপস্থিত ছিলেন গীতিকার শেখ এম এ ওয়ারিশ, সাংবাদিক মানব তালুকদার প্রনুখ।বক্তব্য পর্বের শেষে কবিতা ঢাকা থেকে আগত কবি লেখক ও সুনামগঞ্জের শিল্পীরা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca