1. admin@haworbarta.com : admin :
রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমারখালীতে সাংবাদিকদের মানববন্ধন,,হাওড় বার্তা  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমারখালীতে সাংবাদিকদের মানববন্ধন,,হাওড় বার্তা 

এনামুল হক ইমন
  • প্রকাশ বুধবার, ১৯ মে, ২০২১
  • ৯৮ বার পড়া হয়েছে

 

কুমারখালী প্রতিনিধি :

সচিবালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও দীর্ঘ সময় আটকে রেখে সাজানো মামলায় জড়ানোর প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিকেরা। বুধবার কুষ্টিয়ার কুমারখালীতে মানববন্ধন কর্মসূচির মাধ্যমে এ প্রতিবাদ জানানো হয়।

কর্মসূচিতে অবিলম্বে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। এ ছাড়া রোজিনা ইসলামকে হেনস্তা করার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান ও পেশাগত দায়িত্বপালনে সব সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়।

কুমারখালীর সর্বস্তরের সাংবাদিকদের উপস্থিতিতে মানববন্ধন কর্মসূচিতে কাঙাল হরিনাথ প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি কেএমআর শাহিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কাঙাল হরিনাথ প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লিপু খন্দকার, এটিএন বাংলার ষ্টাফ রিপোর্টার কেএইচ তুহিন আহমেদ, কুমারখালী রিপোর্টার্স ইউনিটির সভাপতি কেএম সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক ফরহাদ আমির টিপু আজকের পত্রিকার কুমারখালী প্রতিনিধি মিজানুর রহমান নয়ন, বাংলা টিভির কুমারখালী প্রতিনিধি মাহবুব উল আহসান উল্লাস, বিজয় টিভি খোকসা প্রতিনিধি তানভীর লিটন, নিউজ বাংলার কুমারখালী প্রতিনিধি এনামুল হক ইমন, সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান কুমারখালী প্রতিনিধি গোলাম সরোয়ার, চ্যানেল এস এর কুমারখালী -খোকসা প্রতিনিধি মনোয়ার হোসেন, দৈনিক সংগ্রাম কুমারখালী প্রতিনিধি মাহমুদ শরীফ, দৈনিক ভোড়ের ডাক কুমারখালী প্রতিনিধি মোশাররফ হোসেন, খোকসা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পুলক সরকার প্রমুখ। সঞ্চালনা করেন অপরাধ অনুসন্ধান পত্রিকার জেলা প্রতিনিধি মাহমুদ হাসান।

 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca