1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথ থানার পরিচ্ছনতা কর্মী পাঁচ কেজি গাঁজাসহ গ্রেফতার-হাওড় বার্তা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

বিশ্বনাথ থানার পরিচ্ছনতা কর্মী পাঁচ কেজি গাঁজাসহ গ্রেফতার-হাওড় বার্তা

মোঃ আবুল কাশেম
  • প্রকাশ বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৯৫ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: পাঁচ কেজি গাঁজাসহ সিলেটের বিশ্বনাথ পুলিশ স্টেশনের পরিচ্ছন্নতা কর্মী ও ডোম মিজান মুন্সিকে গ্রেফতার করেছে সিলেট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গেল বুধবার মধ্যরাতে উপজেলার রামপাশা ইউনিয়নের গড়গাঁও জনৈক গয়াস আলীর

বাড়ির সামন থেকে গাঁজা বিকি-কিনির সময় তাকে গ্রেফতার করা হয়। এসময় তার

কাছ থেকে চটের বস্তায় মোড়ানো পাঁচ কেজি গাঁজা উদ্ধার করে ডিবি পুলিশ। যার

মূল্য আনুমানিক ১লক্ষ্য ৫০ হাজার টাকা। মিজান সুমানগঞ্জের ছাতক উপজেলার

রংপুর গ্রামের মৃত হেকিম মুন্সির ছেলে। বিশ্বনাথ উপজেলা সদরের টিএনটি

রোডের আসকির মিয়ার কলোনীতে বসবাসরত মিজান বিশ্বনাথ থানায় পরিচ্ছন্নতা

কর্মী ও ডোম হিসেবে কর্মরত ছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে আজ বৃহষ্পতিবার

বিশ্বনাথ থানায় মাদকদ্রব্য আইনে মামলা (নাম্বার-০৪) দিয়েছেন ডিবি পুলিশের

এসআই আবুল কালাম আজাদ।

সূত্র জানায়, থানায় কাজের সুযোগকে কাজে লাগিয়ে মাদকের ভয়াবহ কারবার গড়ে

তুলেছিল মিজান। অভিযানে ছোটখাটো ব্যবসায়ী ধরা পড়লেও সে ছিল ধরাছোঁয়ার

বাহিরে। অবশেষে ডিবির ফাঁদে আটকা পড়ে মিজান।

এ বিষয়ে কথা হলে গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে, সিলেট জেলা গোয়েন্দা পুলিশ (দক্ষিণ জোন)’র অফিসার ইন-চার্জ মো. ইখতিয়ার উদ্দিন বলেন, চোরাচালান প্রতিরোধ ও মাদকদ্রব্য উদ্ধারে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca