1. admin@haworbarta.com : admin :
শান্তিগঞ্জে জাতীয় যুব দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা - Haworbarta
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ শান্তিগঞ্জে জাতীয় যুব দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ➤ হোসেনপুরে খাস জমি ও ফুটপাত দখলমুক্ত করলো প্রশাসন ➤ সড়কের দুরবস্থা নিয়ে কথা বলায় গোলাপগঞ্জে ব্যবসায়ীর ওপর হামলা ➤ শান্তিগঞ্জে এইচএসসিতে পাসের হার ৪৯.৮৪ শতাংশ ➤ সুনামগঞ্জ সদরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে ইকবাল-মছিহুর  ➤ হোসেনপুরে বিএনপি নেতাকে বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন ➤ নতুন কুঁড়ি স্পোর্টসে পূর্ব পাগলায় অংশ নিচ্ছে ১৮৩ খেলোয়াড় ➤ আধুনিকতার ছোঁয়ায় পাগলা বাজারে যাত্রা শুরু করল জুঁই ফ্যাশন ➤ শান্তিগঞ্জে ৬৪৭ শিক্ষার্থী কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ ➤ ছাতকে টিম ছাতকের উদ্যোগে সরাইখানা ফুড ক্যাম্পেইন

শান্তিগঞ্জে জাতীয় যুব দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে
0-4064x3048-0-0-{}-0-12#bokehtype:0#;illum:2 scene:0 humanIn:3;

শহীদুল ইসলাম রেদুয়ান : ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে।

রোববার (১ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে দিবসটি উপলক্ষে প্রথমে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরবর্তীতে উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবের সম্মেলন কক্ষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শাহীনুর রহমান শাহীনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা।

সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আতাউর রহমান, এনজিও সংস্থা পদ্মার নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম রাজু ও যুব সংগঠক ছালিক আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রুহুল হাসান, এনজিও সংস্থা আরপিডব্লিউএসের প্রধান নির্বাহী পরিচালক নাজিম উদ্দিন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সঈদ ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম রেদুয়ানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, যুব সংগঠক ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca