বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

নাসিরনগরে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত-হাওড় বার্তা

সুজিত কুমার চক্রবর্তী
  • প্রকাশ বুধবার, ২৩ জুন, ২০২১
  • ২৩৩ বার পড়া হয়েছে

(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

বাংলাদেশ আওয়ামীলীগ নাসিরনগর উপজেলা শাখার উদ্যোগে ৭২ তম প্রতিষ্টা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় নানাহ কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে।

আজ ২৩ জুন আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা হয়। সকাল ১১ ঘটিকায় উপজেলা মুক্তিযোদ্ধা ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ , ডাক বাংলো মিলনায়তনে কেক কাটার পর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাফি উদ্দিন আহম্মদ এর সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া – ১ (সাংসদ) সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন এম পি। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ খাজাউর রহমান মোল্লা, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়, দপ্তর সম্পাদক সুজিত কুমার চক্রবর্তী, সাংস্কৃতিক সম্পাদক অরুণ ভট্টাচার্য। সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক তপন রায় চৌধুরী এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ওয়াদ উল্লাহ, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি অঞ্জন কুমার দেব প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য সম্পাদক মোঃ বশির আল হেলাল, তথ্য ও গবেষণা সম্পাদক মোজাম্মেল হক জুরান,উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, যুবলীগের প্রস্তাবিত আহবায়ক মোঃ রায়হান আলী ভূইয়া, যুবলীগ নেতা মহিদুজ্জামান টিটু, হরিপুর চেয়ারম্যান দেওয়ান আতিকুল রহমান আঁখি,গোকর্ণ চেয়ারম্যান মোঃ ছোয়াব আহমেদ হৃতুল, গোয়ালনগর চেয়ারম্যান মোঃ আজাহারুল ইসলাম, কুন্ডা চেয়ারম্যান মোঃ ওয়াছ আলী,স্বেচ্ছাসেবক লীগের নেতা নির্মল চৌধুরী,হাকিম রাজা, নজরুল ইসলাম, অবিদ খান,শেখ রাসেল স্মৃতি সংসদের আহবায়ক মোঃ সাদ্দাম হোসেনসহ উপজেলা আওয়ামীলীগ,ইউনিয়ন আওয়ামীলীগ, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি / সাধারণ সম্পাদক, যুবলীগ , স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। সভায় প্রধান অতিথি ,২৪৩ ব্রাহ্মণবাড়িয়া -১ (সাংসদ) বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এম পি উপজেলার সকল ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভার্চুয়ালে অংশ গ্রহণ করেন। সভার শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281