1. admin@haworbarta.com : admin :
উখিয়াবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছে উপজেলা ছাত্রলীগ নেতা ফাহিম মোরশেদ আদনান - Haworbarta
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ কলেজের সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিরসনে -এমপি কয়ছর ➤ শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির দায়িত্বে মানিক লাল ও সুধা রঞ্জন ➤ শান্তিগঞ্জে এসএসসিতে উত্তীর্ণ ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ➤ শান্তিগঞ্জে ২৫ বছরের ঐতিহ্যবাহী দাওয়াতি কাবাডি উৎসব ➤ ইসলামী ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা’র নেতৃত্বে এনামুল- আজমান ➤ হাওর ও নদী রক্ষা আন্দোলন ছাতকের দায়িত্বে দিলোয়ার-সুজন ➤ মেঘনা নীট কম্পোজিট লিমিটেডে আগুন, এখনো পৌঁছায়নি ফায়ার সার্ভিস ➤ সুনামগঞ্জ এলপিজি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন ➤ সুনামগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে ৫০ হাজার টাকা ছিনতাই ➤ সুনামগঞ্জে বাণিজ্য মেলার নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

উখিয়াবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছে উপজেলা ছাত্রলীগ নেতা ফাহিম মোরশেদ আদনান

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বুধবার, ১২ মে, ২০২১
  • ৫৩৪ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উখিয়া উপজেলা ছাত্রলীগ নেতা ফাহিম মোরশেদ আদনান

ফাহিম জানান, দেশের সর্বস্তরের মুসলিমদের জানাই আমি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।উখিয়া উপজেলাসহ দেশের সর্বস্তরের মুসলিমের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি।

এক মাস ব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলিম জাতির জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে ঈদুল ফিতর। ঈদুল ফিতরের উৎসব মুসলিম জাতি নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। এক মাস ব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষা ও সাধনার মধ্য দিয়ে আসে ঈদুল ফিতর আনন্দঘন একটি মুহূর্ত।
দেশের চলমান ক্রান্তি-লগ্নে সব ভেদাভেদ ভুলে সবাইকে স্বাস্থবিধি মেনে ঈদ উদযাপনের জন্য ও অনুরোধ জানান। তিনি আরও বলেন ঈদুল ফিতরের ভ্রাতৃত্ববোধ শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, নিষ্ঠার সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি, মানবতা ও মহামিলনের ঐক্যবদ্ধ ভালোবাসায় পরিপূর্ণ সমাজ এবং দেশকে এগিয়ে নিতে একযোগে কাজ করা।

বিশ্বব্যাপী করোনা মহামারীর আঘাতে এবছর হয়তো পূর্বের মত সবাইকে নিয়ে ঈদের আনন্দ ও উৎসব করা সম্ভব হবে না, তবুও আমরা যে যেখানেই যে ভাবেই থাকি না কেন ঘনিষ্ঠজন, নিকটতম আত্মীয়সহ সবাই ঈদের আনন্দ ভাগ করে নেব।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca