মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৭:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুলের নবনির্মিত ভবনের উদ্বোধনশান্তিগঞ্জে গ্যাস বিস্ফোরণে আগুন, ঘরবাড়ি ক্ষতিগ্রস্তশান্তিগঞ্জে মাদ্রাসার ম্যানেজিং কমিটি নিয়ে দুই গ্রামের অসন্তোষ, ইউএনও বরাবর লিখিত অভিযোগশান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষকদের বিদায় সংবর্ধনাপ্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনে অনিয়ম দোয়ারাবাজারে সরকারি বরাদ্দের টাকা লুট ‎ময়নামতি রেজিমেন্ট বিএনসিসিতে জিপিএ-৫ প্রাপ্ত ক্যাডেটদের সংবর্ধনাশান্তিগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও প্রদর্শনী মেলাশাল্লায় প্রাণীসম্পদ মেলা অনুষ্ঠিতসুনামগঞ্জে এমপি পদপ্রার্থী তিমন চৌধুরী’র মোটর শোভাযাত্রা জগন্নাথপুরে দুই হত্যা মামলার প্রধান আসামি দিলোয়ার গ্রেফতার

কুষ্টিয়ায় সাইফুলের গোডাউনে সাড়ে ১৩ টন সরকারী চাউল মজুদের সত্যতা মিলেছে,,হাওড় বার্তা 

কে এম শহীন রেজা
  • সংবাদ প্রকাশ : বুধবার, ৫ মে, ২০২১
  • ৮১২ বার পড়া হয়েছে

 

 কুষ্টিয়া জেলা প্রতিনিধি

গত ২৯ এপ্রিল কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের কবুরহাট মাদ্রাসা পাড়ার সাইফুলের ভাড়াকৃত গোডাউনে সাড়ে ১৩টন চাউলের মজুদ পাওয়া যায়। এই মর্মে বেশ কিছু স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে নিউজ প্রকাশিত হয়।

সংবাদ প্রকাশিত হওয়ার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা ফুড অফিসকে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা দেন। এরই ধারাবাহিকতায় তদন্ত কমিটি গঠন করা হয়। ফুড অফিসার হাফিজুর রহমানকে বিষয়টি তদন্ত করার দায়িত্বভার দেওয়া হয়েছে আর তার সহযোগী হিসাবে ছিলেন জহুরুল আলম।

জহুরুল আলমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তদন্তে পত্রিকায় প্রকাশিত নিউজের সকল সত্যতা পাওয়া গেছে। সরকারি চাউল কোন ব্যক্তির গোডাউনে মজুদ রাখা আইনত অপরাধ। কয়েক দিনের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তারা যেভাবে নির্দেশনা দিবেন সেভাবে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

উল্লেখ্য যে, গত ২৯ এপ্রিল সরজমিনে কবুরহাট মাদ্রাসা পাড়ার সাইফুলের গোডাউনে গিয়ে দেখা যায়, “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” স্লোগানের খাদ্য অধিদপ্তরের সিল সম্বলিত ৩০কেজির বস্তার সর্বমোট সাড়ে ১৩টন সরকারী চাউল ঐ গোডাউনে মজুদ আছে।

গোডাউনের মালিক সাইফুল জানান, আমি কুষ্টিয়া পুলিশ লাইন থেকে সাড়ে ১৩টন চাউল ৩৮টাকা দরে ক্রয় করে ৪০টাকা দরে বিক্রি করছি। কিন্তু চাউল ক্রয়ের বৈধ কোন কাগজপত্র দেখাতে পারে নাই গোডাউন মালিক সাইফুল।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২০১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656