শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জগন্নাথপুরে মৃত্যুদণ্ডের রায় বাতিলের দাবিতে মানববন্ধননির্বাচিত হয়ে সদস্যদের ধন্যবাদ জানালেন ইন্জিনিয়ার মোঃ ফয়সাল হোসেনবিশ্বনাথে ৬ দিন ধরে নিখোঁজ কার্পেন্টার, থানায় জিডিGG প্যানেলের প্রার্থী মাইনুল ইসলাম পলাশের কৃতজ্ঞতা প্রকাশআগামীকাল আইএইটি নির্বাচন-২০২৬: মুখোমুখি GG ও UC প্যানেল১০ মাস পর দায়িত্বে ফিরলেন জয়কলস ইউপি চেয়ারম্যান সুজনএনায়েত-সুমায়েল-নিক্সন পরিষদে প্রকৌশলী মোঃ ফয়সাল হোসেনবিশ্বনাথে খাজাঞ্চী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাওছার আহমদ ​শিক্ষা ও সাহিত্য সম্পাদক পদে লড়ছেন প্রকৌশলী মোঃ ফয়সাল হোসেনশত কোটি টাকার সেতুর সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

সেন্টমার্টিনে পৈতৃক সম্পত্তির জের ধরে এক ভাই কে জখম করল আরেক ভাই,হাওড় বার্তা 

সাজন বড়ুয়া সাজু্
  • প্রকাশ মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ৩৪৬ বার পড়া হয়েছে

 

কক্সবাজার জেলা প্রতিনিধি:

টেকনাফে উপজেলাধীন সেন্টমার্টিন ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিণ পাড়া এলাকায় পৈতৃক সম্পত্তির জের ধরে আপন চাচাতো ভাইকে নৃশংসভাবে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানাগেছে দক্ষিণ পাড়ার দীর্ঘদিন ধরে বসবাস করে আসা সাব্বির আহমদ (৪০) ও নজির আহমদ (৩৫) তাদের পৈতৃক সম্পত্তিতে ঘর তুলতে চাওয়া কে জের ধরে এই ঘটনাটি ঘটেছে।

গত ২৫ তারিখ দুপুর ২টায় সাব্বির আহমদ ও নজির আহমদ তাদের পৈতৃক সম্পত্তিতে ঘর নির্মাণের কাজ চলাকালীন তার আপন চাচাতো ভাই মৌলানা আব্দুর রহমান ও দিল মোহাম্মদ নিজেদের সম্পত্তি দাবি করে বাধাঁ দেয়।এক পর্যায়ে সাব্বির আহমদ ও তার ভাই নজির আহমেদ কে লাঠি ও দা দিয়ে কুপিয়ে নৃশংসভাবে জখম করে মৌলানা আব্দুর রহমান ও দিল মোহাম্মদহ তার সাথে থাকা সহযোগীরা। পরে প্রতিবেশীরা তাৎক্ষণিক টেকনাফে নিয়ে তাদের হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে আসলে ২য় দফায় টেকনাফ ঘাটিতে আবারও আব্দুর রহমান ও দিল মোহাম্মদসহ ১০-১২ জন সন্ত্রাসী নিয়ে সাব্বির আহমদ ও তাদের সাথে থাকা লোকজনের উপর হামলা চালায়।পরে তাদের দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
এই ঘটনায় টেকনাফ থানায় মৌলানা আব্দুর রহমান ও দিল মোহাম্মদ কে আসামী একটি অভিযোগ দায়ের করা হয়।এই বিষয়ে সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন বলে এই ঘটনার বিষয়ে আমি এখন অবগত হলাম এবং সঠিক বিচার করে দোষীদের শাস্তির আওতায় আনা হবে। এছাড়া টেকনাফ থানার ওসি হাফিজুর রহমানের কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন মৌলানা আব্দুর রহমান ও দিল মোহাম্মদ এই দুইজনকে আসামী করে আমরা একটি অভিযোগ হাতে পেয়েছি এবং সুষ্ঠ তদন্তের ভিত্তিতে আমরা দোষীদের শাস্তির আওতায় আনবো।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281