1. admin@haworbarta.com : admin :
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পূর্ব কলহের জেরে ছুরি আঘাতে ১জনের মৃত্যু, আটক-২ - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পূর্ব কলহের জেরে ছুরি আঘাতে ১জনের মৃত্যু, আটক-২

সাজন বড়ুয়া সাজু
  • প্রকাশ বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ৯২ বার পড়া হয়েছে

কক্সবাজার জেলা প্রতিনিধি

উখিয়া উপজেলার রোহিঙ্গা শরণার্থী শিবিরের পূর্ব কলহের জেরে ছুরি আঘাতে মৌলভী মনির নামে একজনের মৃত্যু হয়েছে।এই ঘটনায় ২ জনকে আটক করেছে আর্মড পুলিশ।

জানা যায়, রোহিঙ্গা ক্যাম্প-১৫ এর এইস ব্লকে বসবাসরত কেফায়েতুল্লাহ(২০) এর সাথে একই ব্লকে থাকা মৃত মৌলভী মনিরের মায়ানমারে থাকাকালীন থেকে পারিবারিক দ্বন্দ্ব ছিল। মায়ানমার থেকে বাংলাদেশে আসার পরও তাদের মধ্যে এই দ্বন্দ্ব চলমান থাকে।

গতকাল বিকাল ৪.১০ মিনিটে আঙিনা ঝাড়ু দেওয়াকে কেন্দ্র করে কেফায়েতুল্লাহ এবং মৌলভী মনিরের আপন বড় ভাই পীর মোহাম্মদ এর সাথে ঝগড়া হয় ৷ সেই ঝগড়ার জের ধরে পারিবারিক প্রতিহিংসায় কেফায়েতুল্লাহ সহ অজ্ঞাতনামা বেশ কয়েকজন লোক গতকাল আনুমানিক ৭.৩০ মিনিটে মৃত মৌলভী মনিরের ঘরের পাশে এসে ধস্তাধস্তি করার সময় পেটের বাম পাশে ছুরিকাঘাত করে ঘটনাস্থল হতে সুকৌশলে পালিয়ে যায় ৷ এ ঘটনার পরিপ্রেক্ষিতে এপিবিএন পুলিশ কর্তৃক ০২(দুই) জন এফডিএমএন সদস্যকে আটক করে উখিয়া থানা পুলিশের নিকট সোপর্দ করা করেছে।

আটকৃত ব্যক্তির নাম একই ক্যাম্পের এইস ব্লক-২ এর মৃত নুরুর ছেলে মোঃ ইউনুস(৩৫),অপরজন এইস ব্লক-৫ এর মৃত মুতুল হোসেনের পুত্র মোঃ ইয়াসিন (৪৪)।

এই ঘটনাকে কেন্দ্র করে উক্ত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা যায়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca