1. admin@haworbarta.com : admin :
উখিয়ায় ১১৭টি সাদা বক অবমুক্ত  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

উখিয়ায় ১১৭টি সাদা বক অবমুক্ত 

শাহেদ হোসাইন মুবিন
  • প্রকাশ শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৯৬ বার পড়া হয়েছে

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের উখিয়াতে অভিযান চালিয়ে ১১৭ টি সাদা বক দুস্কৃতিদের হাত থেকে জীবিত উদ্ধার করে অবমুক্ত করেছে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জ। শনিবার (৯ অক্টোবর) দুপুরে এই অভিযান পরিচালনা করেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম।

বনবিভাগ সুত্রে জানা গেছে, স্থানীয় কিছু অসাধু পাখি ব্যবসায়ীদের পাতানো ফাদে এইসব বক আটকে পড়ে। গোপন সংবাদ পেয়ে উখিয়া সদর বিট ও মাশকারিয়া বিটের মাঝামাঝি স্থান থেকে দুস্কুতিদের বাধা অবস্থায় এই বকগুলো উদ্ধার করা হয়। সেখান থেকে ১০৩ টি সাদা বক সুস্থ থাকলেও বাকি গুলো অসুস্থ অবস্থায় ছিল বলে জানান । পরে সুস্থ বকগুলো প্রকৃতির মাঝে ছেড়ে দেওয়া হয়।

বাকি সাদা বকগুলোর চিকিৎসা চলামান রয়েছে। যদি আগামী ১দিনের মধ্যে সুস্থ হয় তবে উপজেলা প্রাঙ্গনে অবমুক্ত করা হবে জানান।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানান,প্রকৃতিকে সাজিয়ে রাখার জন্য সাদা বক অন্যতম। এই সাদা বক ধরতে কক্সবাজারের উখিয়াতে কিছু অসাধু পাখি ব্যবসায়ী আছে। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

অভিযানে ছিলেন, ওয়ালাপালং বিট কর্মকর্তা বজলুর রশিদ, উখিয়া সদর বিট কর্মকর্তা আব্দুর রশিদ, হেডম্যান, ভিলিজার , ইআরডি টিমের সদস্যরা । বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা সভাপতি ফজলুল কাদের চৌধুরী জানান, বনবিভাগ প্রকৃতিকে সুরক্ষিত রাখতে আজকের কাজটি প্রশংসনীয়। সেই সাথে যারা প্রকৃতিকে ধ্বংস করতে চায় তাদের বিরোদ্ধে ব্যবস্থা গ্রহণ করার আহবান জানাচ্ছি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca