1. admin@haworbarta.com : admin :
তালায় অসহায় মরহুমের লাশ দাফনে বাঁধা ভূমি অফিস - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

তালায় অসহায় মরহুমের লাশ দাফনে বাঁধা ভূমি অফিস

মোঃ লিটন হুসাইন
  • প্রকাশ বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ৯৬ বার পড়া হয়েছে

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি 

তালা সদরের মাঝিয়াড়া গ্রামে মসজিদের মুয়াজ্জিনের স্ত্রীর লাশ দাফনে বাঁধা দিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেল ৪টার দিকে সাতক্ষীরা জেলার তালা উপজেলায় এ ঘটনা ঘটে। ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তার দাবি, জায়াগাটি সরকারি। সরকারি জায়গায় লাশ দাফন করতে দিবো না।

তবে জমিটি ব্যক্তি মালিকানাধীন দাবি করেছেন মালিক পক্ষ। সংশ্লিষ্ট কাগজপত্রও দেওয়া হয়েছে ভূমি কর্মকর্তাকে। মৃত.জাহানারা বেগম (৬৫) মাঝিয়াড়া বাজার জামে মসজিদের মুয়াজ্জিন দুলাল সরদারের স্ত্রী।

মৃতের মেয়ে ডলি আক্তার জানান, মা সকালে স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন। আমাদের ঘরবাড়ি না থাকায় বিভিন্ন সময়ে রাস্তার ধরে বসবাস করেছি। কয়েক বছর আগে সামান্য একটু জমি কিনে নতুন বসবাস করছে বা-বাবা। সেখানে মাকে দাফন করতে গেলে ভূমি অফিসের নায়েব এসে বাঁধা দিয়ে গেছে, জমিটি সরকারি এখানে লাশ দাফন করা যাবে না। আমরা নিরুপায় হয়ে পড়েছি।

তালা ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা আনিসুর রহমান বলেন, জমিটা সরকারি হওয়ায় এখানে দাফন করা যাবে না। তারা সরকারি কবরস্থানে লাশ দাফন করতে পারেন। ইউএনও স্যার আমাকে ঘটনাস্থলে পাঠিয়েছিলেন।

তবে জমিটিকে ব্যক্তি মালিকানা দাবি করে স্থানীয় বাসিন্দা সৈয়দ মছরু জানান, জমিটি খ তফশীল ভুক্ত। সাতক্ষীরা আদালতের অবমুক্তির রায় সৈয়দ মজ্ঞুরুল হৃদা, ময়নুল হৃদা ও মোমিনুল হুদার পক্ষে। তালা সেটেলমেন্ট জরিপেও জমিটার রায় তারা পেয়েছেন। সরকার কিভাবে জমির মালিকানা দাবি করছে আমি জানি না। একজন মুসলিম হিসেবে তিনি কিভাবে লাশ দাফনে বাঁধা দেন। আমরা জমির সব কাগজপত্র নায়েবের কাছে দিয়ে এসেছি।

ঘটনার বিষয়ে তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার জানান, অভিযোগ পেয়েই ঘটনাস্থলে নায়েবকে পাঠানো হয়েছে। লাশ দাফনে বাঁধা সৃষ্টি করা কোন উদ্দেশ্য নয়। তবে দাফনের আগে জমিটা মালিকানাধীন না সরকারি সেটি নিশ্চিত হতে হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca