1. admin@haworbarta.com : admin :
হাওড়অঞ্চলে শিক্ষার জন্য ব্রিটিশ সরকারের প্রকল্প গ্রহণ - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

হাওড়অঞ্চলে শিক্ষার জন্য ব্রিটিশ সরকারের প্রকল্প গ্রহণ

ইকবাল হুসাইন
  • প্রকাশ মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ১৩৯ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি।

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার উজানীগাঁও গ্রামে ব্র্যাকের প্রাক-প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন ব্রিটিশ সংসদ সদস্য হেলেন গ্রান্ট ও বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন।

মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে শান্তিগঞ্জ উপজেলায় ব্র্যাকের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন তারা।পরিদর্শন শেষে ব্রিটিশ সংসদ সদস্য হেলেন গ্রান্ট ও বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ব্রিটিশ সরকার বাংলাদেশের প্রত্যন্ত এলাকার মেয়ে শিশুদের শিক্ষার জন্য ৫৪ মিলিয়ন পাউন্ডের একটি বড় প্রকল্প গ্রহণ করেছে।

ব্রিটিশ সরকার প্রকল্পটি টেকসই করার লক্ষ্যে বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বিত উদ্যোগ গ্রহণ করবে। শিক্ষার পাশাপাশি দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নে প্রকল্পটি অবদান রাখবে।প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন হাইকমিশনের সিপিও সেলিম রেজা, টিম লিডার ফাহমিদা শবনম, ডেপুটি টিম লিডার গোলাম কিবরিয়া প্রমুখ। এর আগে হেলেন গ্রান্ট ও রবার্ট চ্যাটারটন ডিকসন শান্তিগঞ্জ উপজেলার উজানীগাঁও ব্র্যাক বিদ্যালয়ে উপস্থিত হলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে অভ্যর্থনা জানান। শিক্ষার্থীরা বাউলসম্রাট শাহ আব্দুল করিমের গান, রাধারমণের ধামাইল গান পরিবেশন করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca