1. admin@haworbarta.com : admin :
নাসিরনগর গোয়ালনগরে ভিজিডি চাউলসহ বস্তা জব্দ,,হাওড় বার্তা  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

নাসিরনগর গোয়ালনগরে ভিজিডি চাউলসহ বস্তা জব্দ,,হাওড় বার্তা 

হাওড় বার্তা ডেস্কঃ
  • প্রকাশ বুধবার, ১৬ জুন, ২০২১
  • ১৩৪ বার পড়া হয়েছে

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ৪ নং গোয়ালনগর ইউনিয়ন পরিষদের ভিজিডি এর ৪৪ বস্তা চাউল সরকারি লেভেল সরিয়ে আত্মসাৎ করার সময় অাটক করেছে এলাকাবাসী।

আজ ১৬ জুন বুধবার সকালে গোয়ালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকটে ভিজিডি এর চাউল সরকারি লেভেল সরিয়ে গাড়ি করে নেয়ার সময় এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে আত্মসাৎকারীরা গাড়ি সহ মালামাল ফেলে চলে যায়। পরে এলাকাবাসী উপজেলা প্রশাসনকে অবগত করলে চাতলপাড় তদন্ত কেন্দ্রের পুলিশ ফোর্স ঘটনার স্থলে এসে ৩২ মন চাউল জব্দ করে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের সাথে আলাপ কালে তিনি জানান, সংবাদ পাওয়ার পর পরই উক্ত ইউনিয়নের ট্যাগ অফিসার ও পুলিশ ফোর্সকে ঘটনার স্থলে পাঠানো হয়েছে, তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। গোয়ালনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আজাহারুল ইসলাম জানান,গতকাল ১৫ জুন বাড়িতে ছিলাম না, আমার স্রী অসুস্থ থাকায় চিকিৎসার জন্য ভৈরব চলে আসি। বস্তাসহ চাউল আটকের সংবাদ পেয়েছি, তিনি আরও জানান, গতকাল ভিজিডি এর চাউল দেয়া হয়েছে। ভিজিডির চাউল গোয়ালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মমিনুল হক ও সফিক মিয়া উপকার ভোগীদের নিকট থেকে বিক্রয় করার জন্য ক্রয় করেছে। উপজেলা প্রশাসনকে অবগত করা হয়েছে।
সংশ্লিষ্ট গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ মেম্বারদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার সুষ্ঠ তদন্তের মাধ্যমে বিচারের দাবী করেছে এলাকাবাসী।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca