1. admin@haworbarta.com : admin :
কুমারখালীতে কিশোর গ্যাং কতৃক সাংবাদিককে প্রাননাশের হুমকি - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

কুমারখালীতে কিশোর গ্যাং কতৃক সাংবাদিককে প্রাননাশের হুমকি

এনামুল হক ইমন
  • প্রকাশ বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ১১৩ বার পড়া হয়েছে

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে কিশোর গ্যাং কতৃক সাংবাদিককে প্রাননাশের হুমকি ।

গত (১০/০৮/ ২০২১) তারিখ বুধবার রাত ১০ঃ৩০ ঘটিকায় সময় নিজ বাড়ি ফেরার পথে জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার কুমারখালী উপজেলা প্রতিনিধি মোঃ তাছবিরুল ইসলাম তন্ময় কে প্রাননাশের হুমকি দেন একই এলাকার কিশোর গ্যাং ।

অভিযোগ সুত্রে জানা যায়, জনপ্রিয় মোবাইল গেম ফ্রি ফ্রায়ার খেলাকে কেন্দ্র করে ও গেমের ডাইমোন্ড ব্যাবসার মাধ্যমে রাতুল (১৮) পিতাঃ শহীদ গড়ে তোলে উঠতি বয়সী কিশোরদের নিয়ে একটি গ্যাং।

গত (০৮/০৮/২০২১) ইং তারিখে স্থানীয় বড়দের মাঝে বসে ৮-১০ জন কিশোর গেম খেলাকালীন উচ্চস্বরে অকথ্য ভাষায় গালিগালাজ করার কারণে স্থানীয় বড়রা তাদের কে বকে তাড়িয়ে দেন।পরের দিন পূর্ব পরিকল্পিত ভাবে ঝামেলা বাধানোর চেষ্টায় গ্যাং লিডার রাতুলের নির্দেশে একই স্থানে যেয়ে গেম খেলা এবং উচ্চস্বরে অকথ্য ভাষায় গালিগালাজ করার কারণে স্থানীয় বড়রা চলে যেতে বললে অভিযোগে উল্ল্যেখিত তূর্য্য ও তাজু মারমূখী ভঙ্গিতে এগিয়ে আসলে এক প্রকার হাতাহাতির মাধ্যমে তারা চলে যায় এবং নিজ পিতামাতা ডেকে আনে।পিতামাতা এবং সর্ব সাধারনের সামনে রাতুল ও তার সঙ্গী জিসান বিভিন্ন ভয়-ভীতি ও পরে মারার হুমকি দেন।

এ বিষয়ে সাংবাদিক তাছবিরুল ইসলাম তন্ময় জানান, গত (১০/০৮/ ২০২১) ইং বুধবার রাত ১০ঃ৩০ ঘটিকায় সময় নিজ বাড়ি ফেরার পথে এলাকার কিশোর গ্যাং আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বিভিন্ন প্রকার ভয় ভীতি হুমকি ধামকি ও প্রান নাশের হুমকি দেয় ।তারই প্রেক্ষীতে (১১/০৮/২০২১) ইং তারিখে কুমারখালী থানাতে ৪ জনকে আসামী করে একটি সাধারণ ডায়েরি করি আমি যার জিডি নং ৪৯৯ তাং- ১১/০৮/২০২১ ইং । আসামীরা হলেন, জিসান (১৬) পিতাঃ রানা ২। রাতুল (১৭) পিতাঃ শহীদ বাবুর্চি ৩/তাজু (১৬) পিতাঃ মনে উভয় সাং বাটিকামারা ৪। তুর্য্য (১৭) পিতাঃ রহিম উভয় সাং দূরগাপুর।

কুমারখালী থানা অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার বলেন, থানায় একটি সাধারণ ডায়েরি পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca