রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

মৌলভীবাজারে আশুরার তাৎপর্য নিয়ে আলোচনা সভা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

মুফতি আল আমিন ইসলাম 

মৌলভীবাজার সদর উপজেলায় পবিত্র আশুরা ও শুহাদায়ে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) মৌলভীবাজার শহরের লতিফিয়া কারী সোসাইটি হলরুমে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ, মৌলভীবাজার সদর উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা কাজী মো. কবির আহমদ তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আসহাব আলী আনসারী ও সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুফতি মো. লোকমান খান নবীনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ, মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুল আলীম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি কারবালার ঐতিহাসিক প্রেক্ষাপট ও পবিত্র আশুরার তাৎপর্য তুলে ধরে সত্য, ন্যায় ও ইসলামের আদর্শ প্রতিষ্ঠায় সকলকে অবিচল থাকার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি বশির আহমদ এবং প্রচার সম্পাদক মাওলানা মোহাম্মদ শফিকুল আলম। বক্তারা কারবালার আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে সমাজে ন্যায়, শান্তি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান।

এছাড়া বক্তব্য রাখেন সদর উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুফতি আহমদ শাহান মঈনুল, সহ-সাধারণ সম্পাদক মাওলানা হাজী আব্দুস শহীদ, সাংগঠনিক সম্পাদক কারী মাহমুদুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা মুফতি আল আমিন ইসলাম যুক্তিবাদী, সহ-সমাজকল্যাণ সম্পাদক হাফিজ আব্দুল ওয়াহিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে পবিত্র আশুরা ও শুহাদায়ে কারবালার স্মরণে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281