বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

ছাতকে উলামাদের মানববন্ধন, বিভিন্ন দাবি উত্থাপন

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ভারতে মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত, ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা বন্ধ, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধসহ বিভিন্ন দাবিতে সুনামগঞ্জের ছাতকের জাউয়া বাজারে মানববন্ধন করেছে ছাতক উপজেলা উলামা ঐক্য পরিষদ।

বুধবার (১ জুলাই) দুপুরে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন মাওলানা মুফতি আব্দুস সোবহান। অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওলানা সাইদ আহমেদ। এতে বক্তব্য দেন মাওলানা ফজলুর রহমান, মাওলানা আখতার হোসাইন, মাওলানা আব্দুল কাদির, মাওলানা জামিলুর রহমান, মাওলানা আলী আহমদ ও মাওলানা আরিফুল হক ইদ্রিস।

বক্তারা অভিযোগ করেন, ভারতে মুসলিমদের ওপর নির্যাতন, হত্যা ও নিপীড়ন বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে। পাশাপাশি মসজিদ-মাদ্রাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর বন্ধ, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধ এবং বাংলাদেশবিরোধী উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধের দাবি জানান।

মানববন্ধন থেকে ইসকনকে হিন্দুত্ববাদী সংগঠন হিসেবে উল্লেখ করে নিষিদ্ধ করার দাবি জানানো হয়। একই সঙ্গে মাওলানা হাফিজ নাঈমের বিরুদ্ধে দেওয়া ফাঁসির রায় বাতিল এবং আলেম-উলামাদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা মামলাগুলো প্রত্যাহারের আহ্বান জানানো হয়। কর্মসূচিতে বিপুলসংখ্যক আলেম-উলামা, মুসল্লি ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281