1. admin@haworbarta.com : admin :
ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়মের অভিযোগে দিরাইয়ে মানববন্ধন - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়মের অভিযোগে দিরাইয়ে মানববন্ধন

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি: অতিবৃষ্টিতে হাওরের বোরো ফসলহারা ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়নে অনিয়মের প্রতিবাদে এবং ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবিতে সুনামগঞ্জের দিরাইয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুরে দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের কৃষকদের উদ্যোগে দিরাই থানা পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ক্ষতিগ্রস্ত কৃষাণ-কৃষাণীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা কুমুদ রঞ্জন দাস, ইউপি সদস্য আব্দুস সামাদ, শাহার মিয়া, কৃষক আকবর আলী, সৈয়দুনুর, রায়হান মিয়া, আলী আহমদ, সাংবাদিক জুহান মিয়া, জমিয়ত নেতা আব্দুল্লাহ রাজী প্রমুখ।

মানববন্ধনে কৃষকরা অভিযোগ করেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়নে অনিয়ম ও স্বজনপ্রীতি করা হয়েছে। প্রকৃত ক্ষতিগ্রস্ত অনেক কৃষকের নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়নি বরং অর্থের বিনিময়ে ও ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।’

কৃষকরা অবিলম্বে ক্ষতিগ্রস্তদের তালিকা পুনঃযাচাই করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত কৃষকদের নাম অন্তর্ভুক্ত করার দাবি জানান। পাশাপাশি অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca