মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

বিশ্বম্ভরপুরে নারী উদ্যোক্তাদের ‘দেশি হাট’ উদ্বোধন

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

সোহেল আহমদ সাজু

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয়ভাবে উৎপাদিত দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট (দক্ষিণ) ইউনিয়ন পরিষদ চত্বরে নারী পরিচালিত বিপণি বিতান ‘দেশি হাট’ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৯ জুন) ভার্ড-একশনএইড বাংলাদেশের সহায়তায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে বিপণি বিতানটির উদ্বোধন করেন বাদাঘাট (দক্ষিণ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. ছবাব মিয়া।

পরে তিনি ‘দেশি হাট’-এর প্রতীকী চাবি নারী সদস্য খুকুমণি ও আখি সরকারের হাতে তুলে দেন। এ সময় তিনি বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে এবং তাদের উৎপাদিত দেশীয় পণ্যের জন্য স্থায়ী বাজার তৈরি করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, ভার্ড-একশনএইড বাংলাদেশের প্রতিনিধিবৃন্দ, নারী উদ্যোক্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উদ্বোধনের মাধ্যমে নারী উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন দেশীয় পণ্যের প্রদর্শন ও বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। আয়োজকরা জানান, ‘দেশি হাট’ শুধু একটি বিপণি বিতান নয়, এটি গ্রামীণ নারীদের আত্মনির্ভরশীলতা বৃদ্ধি এবং স্থানীয় অর্থনীতিকে গতিশীল করার একটি কার্যকর উদ্যোগ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281