1. admin@haworbarta.com : admin :
কুষ্টিয়া সরকারি কলেজের পরিত্যক্ত হোস্টেল এখন মাদকের অভয়ারণ্য - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ

কুষ্টিয়া সরকারি কলেজের পরিত্যক্ত হোস্টেল এখন মাদকের অভয়ারণ্য

কে এম শহীন রেজা
  • প্রকাশ সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২১৩ বার পড়া হয়েছে

 কুষ্টিয়া জেলা প্রতিনিধি

কুষ্টিয়া সরকারি কলেজের আবাসিক পরিত্যক্ত হোস্টেলে এখন মাদকসেবীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে। হোস্টেলের পরিত্যক্ত কক্ষ থেকে কিছুক্ষণ পরপরই বিভিন্ন বয়সী মাদকসেবীদের বের হয়ে আসতে দেখা যায়। সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত এখানে চলে মাদকের বিকিকিনি। স্থানীয় প্রশাসন মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’র কথা বললেও বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ এর বিপরীত।

অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী কতিপয় ব্যক্তির ছত্রচ্ছায়ায় এখানে দীর্ঘদিন ধরে গাঁজা, ফেনসিডিল, হেরোইন, ইয়াবাসহ নানা ধরনের দেশি-বিদেশি মাদকের বেচা-কেনাসহ আড্ডা বসে। এমন পরিস্থিতিতেও শহর ও গ্রামাঞ্চলেও মাদকসেবীর সংখ্যা বাড়ছে।

জানা গেছে, কলেজের পরিত্যক্ত হোস্টেলে দীর্ঘদিন ধরে মাদক মাদক বেচাকেনার পাশাপাশি সেবনের আড্ডা চলে আসছে। এ নিয়ে কলেজ এলাকার সাধারণ মানুষ উদ্বিগ্ন। চলমান করোনা পরিস্থিতিতেও থেমে নেই মাদক ব্যবসায়ীরা। শহর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীরা মোটরসাইকেল যোগে এখানে এসে জড়ো হয়। তারপর কলেজের পরিত্যক্ত হোস্টেলে অবস্থান নিয়ে চলে মাদক বেচা-কেনা ও মাদক সেবনের আসর।

নাম-প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বাসিন্দারা জানান, সকাল থেকেই এখানে মাদকসেবীদের আনাগোনা শুরু হয়। তবে বিকেলের দিকে এ আনাগোনা আরো বেড়ে যায়। মাদক কারবারীদের ভয়ে স্থানীয়রা এ ব্যাপারে কেউ মুখ খুলতে পারছেন না।

মাঝে মাঝে পুলিশ মাদক সেবনকারীদের ধাওয়া করলেও কয়েকদিন পর আবারও একই চিত্র।

কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ কাজী মনজুর কাদির বলেন, ‘কলেজের পরিত্যক্ত হোস্টেলে মাদকের আড্ডার বিষয়টি তার জানা আছে। তবে মাদকসেবী ও ব্যবসায়ীদের খুঁটি অনেক শক্ত হওয়ায় এদের বিরুদ্ধে কিছু করা সম্ভব হচ্ছে না। এ ব্যাপারে লিখিতভাবে কলেজের পক্ষ থেকে স্থানীয় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। পুলিশের গাড়ি দেখলেই তারা পালিয়ে যায়।

এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানার (ওসি) সাব্বিরুল ইসলাম জানান, ‘বিষয়টি আমার জানা ছিল না। খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। ’

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca