1. admin@haworbarta.com : admin :
কুষ্টিয়ায় দিনে দুপুরে কলেজ শিক্ষকের হাতের কব্জি কেটে নিল দুর্বৃত্তরা। - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

কুষ্টিয়ায় দিনে দুপুরে কলেজ শিক্ষকের হাতের কব্জি কেটে নিল দুর্বৃত্তরা।

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ৬৬ বার পড়া হয়েছে

কুষ্টিয়া জেলা প্রতিনিধি।

কুষ্টিয়ার কুমারখালী বাঁশগ্রাম আলাউদ্দিন আহম্মেদ ডিগ্রি কলেজের অর্থনীতি বিষয়ের শিক্ষক তোফাজ্জেল বিশ্বাসকে(৫২) কুপিয়ে কব্জি থেকে হাত বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুর আনুমানিক আড়াইটার সময় কুষ্টিয়া সদর উপজেলার বংশীতলা নতুন ব্রিজের উপর এই ঘটনা ঘটে। আহত তোফাজ্জেল বিশ্বাস কুমারখালী বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া এলাকার জালা বিশ্বাসের ছেলে।

এলাকাবাসী জানান , তোফাজ্জেল বিশ্বাস কুষ্টিয়া যাবার পথে বংশীতলা নতুন ব্রিজের উপর পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা ১০/১৫ জন দুর্বৃত্ত রাস্তার কাজে ব্যবহৃত রোলার মেশিনের পিছন থেকে বের হয়ে এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে। এসময় কলেজ শিক্ষকের ডান হাত কব্জি থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে কলেজ শিক্ষকের ছোট ছেলে হাসিব জানান, বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া গ্রামের রুপি নামক ব্যক্তির নির্দেশে একই এলাকার আরিফুল, লিটন, মুকুল, নাজিম ও জাফর সহ ১০/১২ জন তার বাবাকে কুষ্টিয়া যাবার পথে কুপিয়ে মারাত্মক আহত করে এবং ডান হাত কব্জি থেকে বিচ্ছিন্ন করে ফেলে। তিনি আরো জানান তার বাবার ফুসফুস ও মেরুদণ্ড সহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক ভাবে জখম হয়েছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরোধে কলেজ শিক্ষকের উপর হামলা করেছে প্রতিপক্ষ। এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca